লক্ষীপাশার সাবেক চেয়ারম্যান সামাদ ঠাকুরের স্ত্রী হালিমা খাতুন ইন্তেকাল করেছেন
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম সামাদ ঠাকুরের সহধর্মিণী, এলাকার সবার প্রিয় মুখ মোসাম্মৎ হালিমা খাতুন (৮৫) আর নেই। দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই শেষে তিনি বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
প্রয়াত হালিমা খাতুন ছিলেন সর্বজন শ্রদ্ধেয়, মায়াময়ী ও দানশীলা এক মহীয়সী নারী। জানা যায়, তিনি একাধিক মসজিদ, মাদরাসা ও গোরস্থান প্রতিষ্ঠা করেছেন। মৃত্যুকালে তিনি ৫ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ছোট ছেলে জহির ঠাকুর এটি এন বাংলার স্টাফ রিপোর্টার এবং বড় ছেলে অ্যাডভোকেট নেওয়াজ আহমেদ নজরুল ঠাকুর লোহাগড়া পৌরসভার একাধিকবারের সাবেক মেয়র।
পরিবার সূত্রে জানা গেছে, মরহুমার জানাজা শুক্রবার সকাল ৯টায় আল মারকাজুল মাঠে অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
গ্রামের মানুষ বলছেন, হালিমা খাতুন ছিলেন সবার আশ্রয়স্থল। তাঁর মৃত্যুতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। পরিবার-পরিজন ও স্বজনদের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে—মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
Masum / Masum
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ