মাদারীপুরের শিবচরে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব
মাদারীপুর জেলার শিবচরে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার(১৯ সেপ্টেম্বর) বিকেলে যৌথ অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, শিবচরের শিরুয়াইল ইউনিয়নের পূর্ব কাকৈর এলাকার খালেক সরদারের ছেলে নুর আফজাল ওরফে রানা(২২) এবং পৌর সভার কেরানিবাট এলাকার হারুন সরদারের ছেলে সিয়াম সরদার(২২)।
এদের মধ্যে রানাকে ঢাকার দক্ষিন কেরানিগঞ্জের আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে এবং সিয়ামকে নারায়নগঞ্জের থানপুর এলাকা থেকে র্যাব ৮ মাদারীপুর ও র্যাব ১০ ও ১১ সদর কোম্পানী কেরানীগঞ্জ যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। শনিবার(২০ সেপ্টেম্বর) সকালে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
র্যাব জানিয়েছে, রোববার(১৪ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে শিবচর বাজারের প্রধান সড়কে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে উপজেলার পূর্ব কাকৈর এলাকার নাসির মাদবরের ছেলে রাকিবকে(২৪) কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। গুরুতর অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হলে রাত ১০ টার দিকে সেখানে মৃত্যুবরণ করেন তিনি। এ ঘটনায় নিহতের চাচী পারুল বেগম বাদী হয়ে পরদিন শিবচর থানায় ২২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করে।
র্যাব ৮ মাদারীপুর গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আত্মগোপনে থাকা হত্যা মামলার ২ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব ৮ মাদারীপুরের কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান,'গ্রেপ্তারকৃতদের শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
র্যাবের এ ধরণের কার্যক্রম চলমান থাকবে।'
উল্লেখ্য, নিহত রাকিব মাদবর ওই এলাকার মো.কালাম সরদারের ছেলে ইবনে সামাদ হত্যা মামলার আসামি ছিলেন। তিনি স্থানীয় একটি কলেজের অনার্স চতুর্থবর্ষের শিক্ষার্থী ছিলেন। পরীক্ষার বিবেচনায় তাকে জামিন দেয়া হয়েছিল বলে জানা গেছে। জামিনে মুক্ত হবার পরই প্রকাশ্যে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করে।
Rp / Rp
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
Link Copied