ঠাকুরগাঁও রোড বাজারে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়-ক্ষতি
ঠাকুরগাঁও পৌর শহরের রোড বাজারে অগ্নিকান্ডে পুড়ে গেছে আটটি দোকান। শনিবার সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬৫ থেকে ৭০ লাখ টাকা বলে জানিয়েছে তারা।
পোড়া দোকানগুলোর মধ্যে রয়েছে মুদিখানা, টেইলার্স, ইলেকট্রিক সামগ্রী, জুতার দোকান ও একটি গোডাউন। দুর্গাপূজাকে সামনে রেখে ব্যবসায়ীরা দোকানে প্রচুর পণ্য মজুত করেছিলেন। অগ্নিকান্ডে সব পণ্যই ছাই হয়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে আরও একটি ইউনিট যোগ হয়। তবে বাজারের ভেতরে পানির পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় দেড় কিলোমিটার দূরের সুখ নদী থেকে পানি এনে আগুন নেভাতে হয়। দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মোজাম্মেল হক বলেন, ‘‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। এতে ৬৫ থেকে ৭০ লাখ টাকার ক্ষতি হতে পারে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা। তিনি বলেন, ‘‘ক্ষতিগ্রস্ত দোকানগুলোর তালিকা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে প্রয়োাজনীয় সহযোগিতা দেওয়া হবে।’’
Rp / Rp
বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া
সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর
শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
ফুলবাড়ীতে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত
বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড
সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না
বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান
Link Copied