বিমান ও পর্যটন খাতের উন্নয়নে বিভাগীয় কমিশনারদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত
আজ সকাল ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সচিব মিজ নাসরীন জাহানের সভাপতিত্বে বিভাগীয় কমিশনারগণের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে সচিব অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।
উন্মুক্ত আলোচনায় বিভাগীয় কমিশনারগণ সম্ভাব্য পর্যটন স্পট চিহ্নিতকরণ, খাস জমি দখলমুক্ত রাখা, পর্যটন এলাকায় টোব্যাকো-ফ্রি গাইডলাইন বাস্তবায়ন, টাঙ্গুয়ার হাওরে বর্জ্য ব্যবস্থাপনা, বরগুনার হরিণঘাটায় পর্যটন অবকাঠামো উন্নয়ন এবং অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির নিবন্ধন প্রক্রিয়া ত্বরান্বিতকরণসহ বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন।
সচিব মিজ নাসরীন জাহান যাত্রীসেবার মানোন্নয়নে আচরণগত পরিবর্তনসহ সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তিনি আসন্ন ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
অন্যান্যদের মধ্যে সভায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমীন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ড. সাফিকুর রহমান, দেশের আট বিভাগের বিভাগীয় কমিশনার এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Rp / Rp
অনুমোদনবিহীন এজেন্সির হজ কার্যক্রমের প্রচারণা বিষয়ে সর্তক করলো ধর্ম মন্ত্রণালয়
বেইজিংয়ে ‘ইনভেস্ট বাংলাদেশ’ সেমিনার অনুষ্ঠিত, বাংলাদেশ-চীন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর
দিনাজপুরে প্রায় ১১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষায় আগাম প্রস্তুতি জোরদারের আহ্বান - ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু
যুগোপযোগী সংশোধিত আইন দ্রুতই সংসদে পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর
ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
স্থানীয় সরকার মন্ত্রীর সভাপতিত্বে ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটির ১ম সভা অনুষ্ঠিত, প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত