ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টার সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২৩-৯-২০২৫ বিকাল ৫:৪৭

বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো( Antonio Alessandro ) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক এর সাথে আজ তাঁর সচিবালয়স্হ দফতরে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

তাঁরা উভয়ে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ ও ইতালির মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতাপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে , দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও ইতালি একসাথে কাজ করবে বলে উভয়ে একমত পোষণ করেন।

উপদেষ্টা ফারুক ই আজম দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে ইতালির সহযোগিতার প্রস্তাবকে স্বাগত জানান বিশেষত ভূমিকম্প মোকাবেলায় ইতালির অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগানোর বিষয়ে আগ্ৰহ প্রকাশ করেন এবং দুর্যোগ ব্যবস্থাপনায় ইতালিকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবেও উল্লেখ করেন।

এছাড়াও, সাক্ষাতে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা , প্রশিক্ষণ , গবেষণা ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, ইতালির দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন Federico Zamparclli, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর মহাপরিচালক রেজওয়ানুর রহমানেরসহ মন্ত্রণালয় এবং ইতালির দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Rp / Rp

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী 

'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী