শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার সাথে আজারবাইজান প্রজাতন্ত্রের শ্রম ও সামাজিক সুরক্ষা মন্ত্রীর সাক্ষাৎ
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সাথে আজারবাইজানের শ্রম ও সামাজিক সুরক্ষা মন্ত্রী আনার আলিয়েভের মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সাক্ষাৎ হয়েছে।
গতকাল বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশি শ্রমিকদের জীবনমান উন্নয়ন, কর্মক্ষেত্রের নিরাপত্তা, ভিসা প্রক্রিয়া ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
শ্রম উপদেষ্টা আজারবাইজানে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অধিকার ও সুবিধা নিশ্চিত করতে কারিগরি সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন। পাশাপাশি, তিনি ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)ভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের তাগিদ দেন।
শ্রম উপদেষ্টা আজারবাইজানের মন্ত্রীর কাছে বাংলাদেশ থেকে আরও দক্ষ শ্রমিক নেওয়ার জন্য অনুরোধ জানান। এছাড়া, শ্রম খাতে কারিগরি সহযোগিতা বাড়াতে তিনি মন্ত্রী আনার আলিয়েভকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানোর পাশাপাশি বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান ।
আজারবাইজানের মন্ত্রী দুই দেশের মধ্যে শ্রম এবং বিনিয়োগ সংক্রান্ত সহযোগিতা এগিয়ে নেয়ার লক্ষ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব করেন যেখানে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা থাকতে পারে। এছাড়া তিনি ওআইসি লেবার স্টেটিউট স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশকে দ্রুত অনুস্বাক্ষর করার অনুরোধ করেন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।
এ সাক্ষাৎকে দুই দেশের মধ্যে বৈদেশিক কর্মসংস্থান ও বিনিয়োগ বৃদ্ধিসহ দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির পথে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
Rp / Rp
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার
ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর
অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী
জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত
নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী
গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী