ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ওয়েস্ট ধানমন্ডি এলাকা হতে ১টি ৯এমএম বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিনসহ ১ (এক) জন অস্ত্রধারী’কে গ্রেপ্তার করেছে র‌্যাব-২*


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২৮-৯-২০২৫ দুপুর ৩:২০

''বাংলাদেশ আমার অহংকার'' এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব ইতোমধ্যে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায়, রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ওয়েস্ট ধানমন্ডি এলাকা হতে ১টি ৯এমএম বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিনসহ ১ (এক) জন অস্ত্রধারী সন্ত্রাসী কাউসার হোসেন (২৪) কে গত ২৭/০৯/২০২৫ ইং তারিখ রাতে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।
৩। অবৈধ অস্ত্র উদ্ধারে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গত ২৭/০৯/২০২৫ ইং তারিখ রাতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ওয়েস্ট ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে একজন অস্ত্রধারী ব্যক্তি কাউসার হোসেন (২৪) কে আটক করা হয় এবং তার ডান হাতে থাকা একটি শপিং ব্যাগ হতে ১টি ৯এমএম বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আসামিকে জিজ্ঞাসাবাদের জানায় যে সে ঢাকাসহ আশ পাশের বিভিন্ন জায়গায় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল। গ্রেফতারকৃত অস্ত্রধারী আসামি ঢাকার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্রের মাধ্যমে জমি দখল, চাঁদা আদায়সহ বিভিন্ন সময় অস্ত্র প্রদর্শন করে সাধারন মানুষের মাঝে ভীতির সঞ্চার সৃষ্টি করে আসছিল। র‌্যাব আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে নজরদারি অব্যাহত রেখেছে।
উদ্ধারকৃত আলামত ও আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Rp / Rp

মহাদেবপুরের জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়কে মহিলা কলেজ  করা হবে -- এমপি ফজলে হুদা

বরগুনা ১ আসনের  এমপি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা দিলেন সাংবাদিক মীর খাইরুল

বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী খানজাহান আলী দরগাহ মোটেলে অনুষ্ঠিত

মহাদেবপুরে এমপির উপস্থিতিতে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত সাধারণের মাঝে খুশির জোয়ার

দিনাজপুরে রোলেক্স বেকারী'র ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী   উপলক্ষে মনোরম ইফতার মাহফিল 

তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ -- ডাঃ জাহিদ হোসেন

চিৎকার করলে গুলি করার হুমকি, লোহাগড়ায় পুলিশের খাঁচায় যুবক

কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে -- খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী 

খাল খননে সুফলভোগী হবে হতদরিদ্ররা - ত্রাণমন্ত্রী

লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা

বাগেরহাটে এতিমদের হাতে ঈদের নতুন পোশাক বিতরণ

মোড়েলগঞ্জে ব্র্যান্ড নকল করে নিম্নমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুকুতে শিশুরা

লোহাগড়ায় বিনামুল্যে পাট, তিল ও মুগ বীজ ও সার বিতরণ