কালীগঞ্জে নিজের শরীরের রক্ত দিয়ে রোগীকে বাচালেন ডাক্তার
গত ২ ফেব্রুয়ারি হঠাৎ শারীরিক দুর্বলতায় কাতর দশম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী খাদিজা খাতুনকে তার বাবা-মা বিকেল ৪ টার সময় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। জরুরি বিভাগে কর্মরত ডাক্তার রোগীর অবস্থা বিবেচনায় হাসপাতালে ভর্তি করে নেন এবং প্রয়োজনীয় কিছু পরীক্ষা-নিরীক্ষা করার পরামর্শ দেন। রোগী খাদিজার পরীক্ষা নিরীক্ষা রিপোর্ট দেখে রাতেই ডিউটিরত ডাক্তার জানান রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ খুব কম। জরুরী ভিত্তিতে রোগীর শরীরের ৩ ব্যাগ রক্ত দিতে হবে। একথা শুনে রোগীর বাবা পরিচিত পরিজন এবং রক্ত দানকারীর নানা সংগঠনের সাথে যোগাযোগ করেও মেয়ের জন্য এক ব্যাগ বি প্লাস রক্ত জোগাড় করতে পারেন না । সন্তানের মুমূর্ষু অবস্থায় রক্ত জোগাড় করতে না পারায় বাবা মায়ের কপালে চিন্তার ভাজ পড়ে । পরের দিন সকালে হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার তানভীর রহমান খাদিজা খাতুনকে দেখেন। এসময় তিনি জানতে পারেন তার শরীরের রক্ত দেওয়া জরুরী হলেও পরিবার এখনো রক্ত জোগাড় করতে পারেনি। তখন তিনি নিজের রক্তের গ্রুপের সাথে রোগীর রক্তের গ্রুপের মিল থাকায় নিজের শরীর থেকেই রোগীকে একবাক রক্ত দেওয়ার সিদ্ধান্ত নেন এবং সাথে সাথেই রক্ত দেওয়ার প্রক্রিয়া শুরু করেন। পরবর্তীতে ডাক্তারের শরীরের রক্ত দেওয়া হয় খাদিজা খাতুনের শরীরে। খাদিজা খাতুন এখন আগের থেকে অনেক সুস্থ রয়েছেন। এমন এক ঘটনা ঘটেছে উপজেলার তিল্লা গ্রামের ঠান্ডু ইসলামের মেয়ে খাদিজা খাতুনের সাথে। রোগীকে বাঁচাতে ডাক্তারের এমন ভূমিকা সত্যিই অনেক প্রশংসার দাবি রাখে। বর্তমান সময়ে ডাক্তারীর মত মহৎ পেশায় এমন কর্মকাণ্ড বিরল ঘটন। ডাক্তারের এমন কর্মকাণ্ডে রোগী, রোগীর পরিবার ও আশপাশে অনেকেই খুশি।
খাদিজা খাতুনের চাচা মোহাম্মদ শামসুল হক বলেন, ভাতিজিকে বাচাতে ডাক্তার নিজে রক্ত দিয়েছেন। আমরা আল্লাহর নিকট এই ডাক্তারের জন্য দোয়া করি। নিশ্চয় তিনি একদিন অনেক বড় ডাক্তার হবেন।
ব্লাড ব্যাংক অফ কালিগঞ্জের সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার মুন্না জানান, খাদিজা খাতুনের বাবা রক্তের জন্য আমাদের সাথে যোগাযোগ করেছিলেন। আমরাও এক ব্যাগ রক্ত জোগাড় করে দিতে সে সময় ব্যর্থ হয়েছিলাম। কোথাও যখন রক্ত পাওয়া যাচ্ছিল না তখন ডাক্তার তানভীর রহমান নিজেই রক্ত দিয়েছেন। বর্তমানে এ ধরনের ঘটনা সচারচার ঘটে না । চিকিৎসা সেবায় এই ডাক্তারের মতো অন্যান্য ডাক্তাররাও আন্তরিক হলে চিকিৎসা সেবার মান বদলে যাবে বলে আমি মনেকরি।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার তানভীর রহমানের সাথে কথা বলে জানা যায়, জরুরী ভিত্তিতে রোগীর শরীরের রক্ত দেওয়ার প্রয়োজন ছিল। কিন্তু রোগীর স্বজনরা যখন রক্ত জোগাড় করতে পারছিল না তখন আমি নিজেই রক্ত দিয়েছি। সেবা ও মানবিকতার দিকটিকে প্রাধান্য দিয়ে আমি কাজটি করি।
Masum / Masum
বাগেরহাটে চাকুরী বহাল রাখার দাবি আউটসোর্সিং কর্মচারীদের সংবাদ সম্মেলন
কক্সবাজারে বিজিবি’র বিশেষ অভিযানে ১ লাখ পিস ইয়াবাসহ একজন আটক
মহাদেবপুরের ইঞ্জিঃ ফয়সাল আইটি ইটি'র নির্বাচনে শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক নির্বাচিত
খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক
বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর কর্মচারী ইউনিয়নের মানবন্ধন ও বিক্ষোভ মিছিল
বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান
ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক...
একই পরিবারের তিন বাংলাদেশীকে ইতালির রোমে নৃশংস ভাবে হত্যা..
বিশ্বকাপ উপলক্ষে বরগুনা জেলা কারাগারের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার শিরোপা
লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়
সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার
Link Copied