শেরপুরে ১শ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক তিন
শেরপুরে চোরাইপথে আনা ১শ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে শহরের খোয়ারপাড় শাপলা চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- গাজীপুরের কালিগঞ্জ উপজেলার বরাইয়া গ্রামের আরব আলীর ছেলে সোহেল রানা (৩৫), দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঘাসুড়িয়া গ্রামের মকবুল হোসেনের মেয়ে সুমি আক্তার (২৮) ও একই উপজেলার মধ্য বাসিদেবপুর গ্রামের ফরিদ হোসেনের মেয়ে বৃষ্টি আক্তার (২৮)।
র্যাব জানায়, ভারত থেকে চোরাইপথে আনা ফেনসিডিল কুড়িগ্রাম থেকে ঢাকায় পাচার হচ্ছিল_এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব। পরে তাদের উপস্থিতি টের পেয়ে কারবারিরা কৌশলে সিএনজি দিয়ে শেরপুরের উদ্দেশ্যে রওনা হয়। পরে র্যাবের আরেকটি দল শহরের খোয়ারপাড় শাপলা চত্বর এলাকা থেকে তাদের আটক করে। এসময় কারবারিদের দেহ তল্লাশি করে অভিনব কায়দায় শরীরে পেঁচানো অবস্থায় ১শ বোতল ফেনসিডিল জব্দসহ তাদের আটক করে।
জামালপুরের র্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার এটিএম আমিনুল ইসলাম জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা করে আসছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সদর থানায় হস্তান্তর করা হবে।
Rp / Rp
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
Link Copied