ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বাংলাদেশেই সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে : বিএনপি নেতা লাবলু


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ১-১০-২০২৫ দুপুর ১০:৩১

বিশ্বের যে কোন দেশের মানুষের চাইতে বাংলাদেশের সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে বলে মন্তব্য করেছেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২০১৮ সালের বিএনপি মনোনীত প্রার্থী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু।মঙ্গলবার(৩০সেপ্টেম্বর)তিনি মাদারীপুর জেলার শিবচর উপজেলার বিভিন্ন মন্দিরে পূজা মন্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মালম্বিদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় এসব কথা বলেন।

 

এ সময় তিনি আরো বলেন'আপনারা মন খুলে আনন্দ করেন,আপনাদের যেকোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন।আপনারা লক্ষ্য রাখবেন ধর্মের নামে যাতে কেউ কোনো গুজব ছাড়তে না পারে।একটি চক্র গুজব ছড়িয়ে পরিবেশ নষ্ট করতে চেষ্টা  করতে পারে।বাংলাদেশের সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে,এটা আমাদের পুরনো একটি ঐতিহ্য।এখানে সকল সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে মিলেমিশে পূজার অনুষ্ঠান উপভোগ করে।আপনারা নির্বিঘ্নে পূজা উদযাপন করবেন।দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও আমাদের দলীয় লোকজন সর্বাত্মক সহযোগিতার করে যাচ্ছে। আপনারা জানেন আমাদের উপজেলায় গতবারের চেয়ে এবারের শারদীয় দুর্গাপূজায় পূজা মন্ডপের সংখ্যাও বেশি।তাই বিশ্বাস করি সকল সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে মিলেমিশে পূজা উদযাপন করবে।'

 

অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির নবগঠিত কমিটিতে আহ্বায়ক শাহাদাত হোসেন খান এবং সদস্য সচিব সোহেল রানা।আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শামীম আহসান চৌধুরী।মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ তুমন,শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জনাব কামরুজ্জামান মিলন,সদস্য সচিব মঞ্জিল রহমান শিহাব,মৎস্যজীবী দলের আহবায়ক সাত্তার উকিল,যুবদল নেতা লিজন চৌধুরী,মোঃশাহিন মিয়া,উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক নাসির হাওলাদার,সাবেক যুগ্ন সম্পাদক মোঃসুমন ফকির এছাড়া উপস্থিত ছিলেন পাঁচ্চর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ওসমান বেপারী,মোতালেব বেপারী,বাশকান্দি ইউনিয়ন বিএনপি সাবেক সাধারন সম্পাদক মিজান শিকদার সহ এসময় স্থানীয় বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Masum / Masum

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত