বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর যাপিত জীবন মানব জাতির জন্য অনুপম আদর্শ ----বাণিজ্য উপদেষ্টা
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন ,বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর যাপিত জীবন মানব জাতির জন্য অনুপম আদর্শ। তিনি ছিলেন দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, কিন্তু অতি সাধারণ ছিল তাঁর জীবন। তরুণ প্রজন্মের কাছে তাঁর এই অনুকরণীয় জীবনদর্শন তুলে ধরতে পদক্ষেপ নিতে হবে।
আজ বুধবার দুপুরে মসজিদ উত-তাকওয়া সোসাইটি, ধানমন্ডি এর উদ্যোগে তিনদিন ব্যাপী সীরাত আয়োজন ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
তিনি বলেন, নতুন প্রজন্ম বইপত্র পড়ে নবী করিম (সা.) এর জীবনী জানে। আমরা চেষ্টা করেছি এই প্রদর্শনীর মাধ্যমে বইপত্র পড়ে তাদের মনে যে চিত্র তৈরি হয়েছে সেই কল্পনার সাথে যেন তারা নবীজির যাপিত জীবনকে মিলিয়ে নিতে পারে। এই প্রদর্শনী দেখে তাঁরা বুঝতে পারবে কত সাধারণ জীবন থেকে তিনি কি অসাধারণ সন্মানের অধিকারী হয়েছেন।
শেখ বশিরউদ্দীন তাঁর বক্তব্যে নতুন প্রজন্মকে নৈতিকতা, সততা ও মানবিকতায় সমৃদ্ধ করে গড়ে তোলার সমন্বিত প্রয়াসের প্রসংশা করে বলেন, মসজিদ উত-তাকওয়া সোসাইটি, ধানমন্ডি নবী (সা.) এর জীবনকে তুলে ধরতে যে উদ্যোগ নিয়েছে তা এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ উদ্যোগ অন্যরাও নিতে পারে।তিনি তরুণদের নবীজির জীবনী অধ্যয়ন ও তাঁর শিক্ষাকে জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।
উল্লেখ্য , সীরাত আয়োজন উপলক্ষে মসজিদ উত তাকওয়া সোসাইটি মসজিদের চতুর্থ তলায় একটি প্রদর্শনীর আয়োজন করেছে যেখানে সিম্বোলিক ভাবে মহানবী (স.) এর যাপিত জীবনকে তুলে ধরতে মাটির ঘর,তৈজসপত্র, পানি ধরে রাখার মসক,খেঁজুর পাতার ছাওনি, খাট এবং প্রিয় খাবার গুলোকে প্রদর্শন করা হচ্ছে।
মসজিদ উত-তাকওয়া সোসাইটি, ধানমন্ডি আয়োজিত তিন দিন ব্যাপী সীরাত আয়োজনে রয়েছে সীরাত বই প্রদর্শনী,সীরাত আলোচনা, নাশিদ সন্ধ্যা,শিশুতোষ আলোচনা,নারীদের জন্য বিশেষ হালাকা,নবীজির সুবাস,রং তুলিতে নবীজির শহর, ফুড অফ প্রফেট (সা.) বায়োগ্রাফি অফ প্রফেট (সা.) এবং থ্রিডি এনিমেশন শো। ১-৩ অক্টোবর প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। নারীদের জন্য বাদ জোহর থেকে আসর পর্যন্ত প্রবেশ উন্মুক্ত থাকবে।
এসময় মসজিদ উত তাকওয়া সোসাইটির খতিব সাইফুল ইসলাম, ডাঃ এম এ আজিজ, হাসান সহিদ সিদ্দিকী , তাজুল ইসলাম ঢালী, জি এম ফারুক , রিয়াজ আহমেদ সফিউল্লাহ, প্রফেসর মোজাম্মেল হক , মামুন উর রশিদ পারভেজ এবং তাকওয়া মসজিদের অন্যান্য মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
পরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন নবীজির জীবনভিত্তিক বইয়ের প্রদর্শনী ঘুরে দেখেন।
Masum / Masum
ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ
উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান
ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা — গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন
ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের শোক প্রকাশ
১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ -- ড. খলিলুর রহমান
জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান
দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী
আবদুল্লাহপুর এ্যাডগ্রেড বিআরটি প্রকল্পের অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন -- সেতু সচিব; দ্রুত কাজ শেষের তাগিদ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ