মধুমতির তীব্র ভাঙ্গনের মুখে চাচই ও ধানাইড় সড়ক
নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের মৌলভী ধানাইড়-মরিচ পাশা আঞলিক সড়কের চাচই ও ধানাইড এলাকার সড়কটি মধুমতির তীব্র ভাঙ্গনের মুখে পড়েছে । নদী ভাঙ্গন রোধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহন করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোড। দ্রুত কাজ করায় কমছে ভাঙ্গনের তীব্রতা। তবে ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহনের দাবি এলাকাবাসীর।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মধুমতি নদীর পাড়ের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের মৌলভী ধানাইড়-মরিচ পাশা আঞলিক সড়কের চাচই ও ধানাইড এলাকার সড়কটির বেশ কিছু অংশ মধুমতির তীব্র ভাঙ্গনে বিলীন হয়ে গেছে।
বাকী অংশ ঠেকাতে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করে পানি উন্নয়ন বোর্ড। জরুরি ভাবে জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহন করা হয়। ধানাইড় গ্রামের ওহিদার রহমান জানান, হঠাৎ করে মধুমতির তীব্র ভাঙ্গনে আমাদের চাচই ও ধানাইড এলাকার সড়কটি বিলীন হয়ে যেতে বসেছে। এ সড়কের বেশ কিছু অংশ নদী গর্ভে চলে গেছে। বাকী অংশ দিয়ে আমাদের চলাচলে সমস্যা হচ্ছে। আমরা খুব ঝুকির মধ্যে আছি। তবে পানি উন্নয়ন বোর্ড জরুরিভাবে বালুর বস্তা ফেলায় ভাঙ্গন কমে আসছে বলে মনে হচ্ছে ।
চাচই গ্ৰামের নাজমুল হুদা বলেন ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। তবে ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহন না করলে এই সড়কটি রক্ষা করা সম্ভব নয়। তিনি আরও বলেন, মধুমতির ভাঙনের ফলে এলাকার মানুষ জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে এ সড়ক দিয়ে। সড়কটি যদি সম্পূর্ন ভেঙে যায় তাহলে এলাকার জনগণের ব্যাপক ক্ষতি হবে। এজন্য দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন।
পানি উন্নয়ন বোর্ডের নড়াইলের নির্বাহী প্রকৌশলী অভিজীৎ কুমার সাহা বলেন, মৌলভী ধানাইড়-মরিচ পাশা আঞ্চলিক সড়কের চাচই ও ধানাইড এলাকাটি নদী ভাঙ্গনের জন্য অত্যন্ত ঝুকিপূর্ন। রাস্তাসহ জনগুরুত্বপূর্ন এলাকায় ভাঙ্গন দেখা দেয়ার সাথে সাথে জরুরিভাবে জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধ করা হয়েছে। এ ছাড়া এলাকায় নদী ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন করা হয়েছে।
Masum / Masum
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ