কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার পরিষ্কার রাখার নির্দেশ জেলা প্রশাসকের
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যগত দিক বিবেচনায় প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার স্ব স্ব প্রতিষ্ঠানের নিজেস্ব ব্যবস্থাপনায় সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছেন ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম । একই সাথে স্বাস্থ্য সেবা গ্রহণকারীদের রেজিস্টারে নাম ঠিকানা পাশাপাশি মোবাইল নাম্বার লেখারও নির্দেশনা দেন উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাকে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারাই সকলকে ধন্যবাদ জানান। আগামীতে সকলে একসাথে দেশের উন্নয়নে কাজ করার আহ্বানও জানান। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা,শিক্ষক প্রতিনিধি,ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে আইন-শৃঙ্খলা,বাল্যবিবাহ,যৌতুক,
আত্মহত্যা , মানসম্মত শিক্ষা,জনসেবা এবং দুর্নীতি বিরোধী এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। ৫ ফেব্রুয়ারি (সোমবার) দুপুর ১২ টার সময় ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম বারোবাজারের শুরু হওয়া আশ্রয়ন প্রকল্পের কাজ পরিদর্শন, সরকারি দপ্তর ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি হিসাবে মতবিনিময় সভায় যোগদান করেন । কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিব, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ এস এম জাহাঙ্গীর সিদ্দীকি ঠান্ডু,কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শিবলী নোমানী,কালীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন,দৈনিক সমকালের কালিগঞ্জ প্রতিনিধি মো : জামির হোসেন, বেসরকারি সাহায্যকারী সংস্থা সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবু পদ বিশ্বাস ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং ইউপি চেয়ারম্যানবৃন্দ। এ সময় জেলা প্রশাসক উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে ৫০ পিস করে মোট ৭ শতটি কম্বল দেওয়ার প্রতিশ্রুতি দেন।
Masum / Masum
বাগেরহাটে চাকুরী বহাল রাখার দাবি আউটসোর্সিং কর্মচারীদের সংবাদ সম্মেলন
কক্সবাজারে বিজিবি’র বিশেষ অভিযানে ১ লাখ পিস ইয়াবাসহ একজন আটক
মহাদেবপুরের ইঞ্জিঃ ফয়সাল আইটি ইটি'র নির্বাচনে শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক নির্বাচিত
খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক
বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর কর্মচারী ইউনিয়নের মানবন্ধন ও বিক্ষোভ মিছিল
বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান
ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক...
একই পরিবারের তিন বাংলাদেশীকে ইতালির রোমে নৃশংস ভাবে হত্যা..
বিশ্বকাপ উপলক্ষে বরগুনা জেলা কারাগারের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার শিরোপা
লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়
সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার
Link Copied