ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

গণভবন কখনই সরকারিভাবে প্রধানমন্ত্রীর বাসভবন ছিল না ------উপ প্রেস সচিব


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৪-১০-২০২৫ দুপুর ৩:১৫

গণভবন কখনই সরকারিভাবে প্রধানমন্ত্রীর বাসভবন ছিল না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

 

শুক্রবার (০৩ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

 

উপ প্রেস সচিব বলেন, কয়েক দিন ধরে দেখা যাচ্ছে অনেকের মনেই দুঃখ প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনকে কেন জাদুঘর বানাতে হবে, তাদের ভাষ্যয় ‘জাদুঘর হবে জাদুঘরের জায়গায়।’ প্রথম কথা হচ্ছে, গণভবন কখনই সরকারিভাবে প্রধানমন্ত্রীর বাসভবন ছিল না, এটা মূলত রাষ্ট্রীয় অতিথি ভবন করতোয়া, যাকে পরে প্রধানমন্ত্রীর বাসভবন বানানো হয়েছে, একটা সময় এখানে বসেই গুম, খুন, লুটপাটের সব আয়োজনসহ জুলাই হত্যাযজ্ঞের পরিকল্পনা করা হয়েছে।

 

‘ইতিহাসে একটু চোখ রাখলেই দেখা যাবে এরকম অনেক স্থানেই পরে জাদুঘর বানানো হয়েছে, উদাহরণ হিসাবে বলা যায়- পোল্যান্ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্প এখন একটি জাদুঘর, হিরোশিমায় ১৯৪৫ সালে পারমাণবিক বোমা হামলার স্থান এখন একটি শান্তি পার্ক এবং জাদুঘর হিসেবে সংরক্ষিত।’

 

আজাদ মজুমদার আরও লিখেন, ভিয়েতনাম যুদ্ধের সময় ব্যবহৃত ভূগর্ভস্থ কু চি টানেল নেটওয়ার্ক এখন একটি যুদ্ধ জাদুঘর, মার্কিন যুক্তরাষ্ট্রের গেটিসবার্গ ব্যাটেলফিল্ড একটি গুরুত্বপূর্ণ গৃহযুদ্ধের স্থান, এটি এখন একটি জাদুঘর এবং গেটিসবার্গ জাতীয় সামরিক উদ্যানের অংশ। নেলসন ম্যান্ডেলাকে যেখানে বন্দি করা হয়েছিল দক্ষিণ আফ্রিকার রোবেন আইল্যান্ডের সেই কারাগার এখন একটি জাদুঘর, প্যারিসের বাস্তিল দুর্গ ভেঙে ফেলা হলেও এর কিছু অংশ সংরক্ষিত এবং ফরাসি বিপ্লবের জাদুঘর হিসেবে রাখা হয়েছে, ভারতে ১৯১৯ সালের গণহত্যার স্থান জালিয়ানওয়ালাবাগ একটি স্মৃতিস্তম্ভ এবং জাদুঘর হিসেবে সংরক্ষিত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যানা ফ্রাঙ্ক এবং তার পরিবারের লুকানোর স্থান আমস্টারডামে এখন একটি জাদুঘর।

 

গণভবন জাদুঘর হলে তাদেরই সমস্যা, যাদের কাছে জুলাইয়ের হত্যাযজ্ঞ একটা মামুলি ঘটনা এবং যারা আশায় আছেন এই হত্যাকারীরা ফিরবে।

Masum / Masum

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী 

'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী