ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মাদারীপুরের শিবচরে বিএনপির ৩১ দফা ও নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ৪-১০-২০২৫ রাত ৮:২৮

মাদারীপুর জেলার শিবচর উপজেলার বহেরাতলা দক্ষিণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও আগামী নির্বাচনী বিষয় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৪অক্টোবর )বিকেলে শিবচরের বহেরাতলা দক্ষিণ ইউনিয়ন বিএনপি'র

উদ্যোগে সরকারেরচর উচ্চ বিদ্যালয়ের মাঠে শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খানের সভাপতিত্বে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১(শিবচর) আসনের জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী শিবচর উপজেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক এবং শিবচর উপজেলা বিএনপি'র ১নং সদস্য জনাব কামাল জামান(নুরউদ্দিন) মোল্লা।

 

মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কামাল জামাল নুরুদ্দিন মোল্লা বলেন,শিবচরে শেখ হাসিনার হয়ে যারা প্রতিনিয়ত প্রতিনিধিত্ব করতো তারা এখন স্বৈরাচারী শাসকের পতনের পর সবাই পলাতক।শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের আর কোনো নেতা বাংলাদেশে ফিরে আসতে পারবে না।তাদের জন্য এ দেশের মাটিতে আর কোনো দিন ঠাঁই হবে না।দীর্ঘদিন ধরে তারা অপকর্ম ও দুর্নীতি চালিয়ে গেছে,এখন জনগণ তাদের আর ক্ষমা করবে না। আমাদের ব্যক্তিগত ভেদাভেদ ভুলে গিয়ে দল ও দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হওয়াই এখন সময়ের দাবি।

 

নির্বাচনী মতবিনিময় ও ৩১ দফার বিষয়ে আলোচনায় বক্তারা আরো বলেন'আমরা চাই এমন একটি বাংলাদেশ যেখানে মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে,আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং কৃষক-শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নত হবে।জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই বিএনপি'র প্রধান লক্ষ্য।এ সময় নেতারা ঐক্যবদ্ধভাবে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং আগামীর আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার করেন।

 

বিএনপির ৩১ দফা ও নির্বাচনী মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন' শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ শাহজাহান মোল্লা সাজু,জাসাসের কেন্দ্রীয় নেতা মশিউর রহমান,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন সেলিম,আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম শহীদ চেয়ারম্যান,মাহাবুব মাদবর,শিবচর উপজেলা বিএনপি'র নেতা তাজউদ্দীন মোল্লাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শিবচর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি নেতৃবৃন্দ।

Masum / Masum

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত