শিবচরে বিশ্ব শিক্ষক দিবসের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মাদারীপুর জেলার শিবচরে যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন করা হয়।শিক্ষকতা পেশা,মিলিত প্রচেষ্টার দীপ্তি (Recasting Teaching as a Collaborative Profession) এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচী মধ্যে দিয়ে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস।এ সময় বিশ্ব শিক্ষক দিবসের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
৫ অক্টোবর ২০২৫ তারিখ বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা বিভাগের আয়োজিত উপজেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
শিক্ষক দিবসের র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ এইচ এম ইবনে মিজান । এছাড়াও র্যালিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসোর রবীন্দ্রনাথ দত্তসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে এক সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ এইচ এম ইবনে মিজান বলেন, “শিক্ষক সমাজ জাতি গঠনের কারিগর। তাদের নিষ্ঠা, প্রজ্ঞা ও আদর্শচর্চার মাধ্যমে গড়ে ওঠে আলোকিত প্রজন্ম।”
অনুষ্ঠানে শিক্ষক সমাজের অবদান ও পেশাগত মর্যাদা তুলে ধরে বক্তারা বলেন,আধুনিক শিক্ষা ব্যবস্থায় সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমেই গড়ে তোলা সম্ভব দক্ষ ও মানবিক ভবিষ্যৎ প্রজন্ম।
Masum / Masum
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ