ঢাকা সোমবার, ২৩ মার্চ, ২০২৬

সিলেট সীমান্তে ৩ কোটি টাকার ভারতীয় গরু-মহিশ আটক


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৮-১০-২০২৫ রাত ৯:১১

বর্ডার গার্ড বাংলাদেশের সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক পরিচালিত পৃথক পৃথক অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ২৩৭টি ভারতীয় গরু ও ৪২টি মহিষ আটক করা হয়েছে।এটি সিলেট ব্যাটালিয়নের ইতিহাসে এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বড় গবাদিপশু জব্দের ঘটনা।

বিজিবির সিলেট ব্যাটালিয়নের অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ২৩৭টি ভারতীয় গরু ও ৪২টি মহিষ আটক

 

অদ্য ০৮ অক্টোবর ২০২৫ তারিখে বিজিবি'র সিলেট ব্যাটালিয়ন সদর ও বিছনাকান্দি বিওপি'র যৌথ আভিযানিকদল গোপন সংবাদের ভিত্তিতে দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের সীমান্তবর্তী ইটাচোকী নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। বর্ণিত অভিযানে বিজিবি সদস্যরা ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা ২৩৭টি ভারতীয় গরু আটক করে। অপরদিকে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ লাফার্জ বিওপির টহলদল সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী দিনেরটুক এলাকায় অভিযান পরিচালনা করে ৩২টি ভারতীয় মহিষ এবং নিকটবর্তী আরেকটি এলাকা থেকে ১০টি মহিষসহ মোট ৪২টি ভারতীয় মহিষ জব্দ করে।

 

আটককৃত গরু ও মহিষের আনুমানিক সিজারমূল্য প্রায় ৩,০০,০০,০০০/- (তিন কোটি) টাকা। উল্লেখ্য, অভিযান চলাকালে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

 

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন-“সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ চোরাচালান রোধ মাদকের অনুপ্রবেশসহ সীমান্ত সংশ্লিষ্ট সকল প্রকার অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও সক্রিয় রয়েছে। বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান জোরদার করায় সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় চোরাচালান কার্যক্রম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আটককৃত সকল গবাদি পশুর বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Masum / Masum

মহাদেবপুরের জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়কে মহিলা কলেজ  করা হবে -- এমপি ফজলে হুদা

বরগুনা ১ আসনের  এমপি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা দিলেন সাংবাদিক মীর খাইরুল

বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী খানজাহান আলী দরগাহ মোটেলে অনুষ্ঠিত

মহাদেবপুরে এমপির উপস্থিতিতে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত সাধারণের মাঝে খুশির জোয়ার

দিনাজপুরে রোলেক্স বেকারী'র ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী   উপলক্ষে মনোরম ইফতার মাহফিল 

তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ -- ডাঃ জাহিদ হোসেন

চিৎকার করলে গুলি করার হুমকি, লোহাগড়ায় পুলিশের খাঁচায় যুবক

কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে -- খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী 

খাল খননে সুফলভোগী হবে হতদরিদ্ররা - ত্রাণমন্ত্রী

লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা

বাগেরহাটে এতিমদের হাতে ঈদের নতুন পোশাক বিতরণ

মোড়েলগঞ্জে ব্র্যান্ড নকল করে নিম্নমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুকুতে শিশুরা

লোহাগড়ায় বিনামুল্যে পাট, তিল ও মুগ বীজ ও সার বিতরণ