লোহাগড়া থানার ভেতর থেকেই উধাও অটো ভ্যান, তদন্তে পুলিশ
ঘটনাটি অবিশ্বাস্য হলেও সত্য—নড়াইলের লোহাগড়া থানার ভেতর থেকেই চুরি হয়ে গেছে একটি ব্যাটারি চালিত অটোভ্যান! সোমবার (৬ অক্টোবর) দুপুরে ঘটে এ চাঞ্চল্যকর ঘটনা। ভ্যানটির মালিক রাজুপুর গ্রামের লুৎফর মোল্যার ছেলে রাজু মোল্যা (৩৫)।
রাজু মোল্যা জানান, ওইদিন জয়পুর জামরুলতলা সুইচগেট এলাকা থেকে এক যাত্রীকে নিয়ে তিনি লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে একটি ডায়াগনস্টিক সেন্টারে যান। সেখান থেকে যাত্রীটি তাকে থানার ভেতরে যেতে বলেন। রাজু থানার ভেতরে পৌঁছে পেয়ারা গাছের পাশে ভ্যান রেখে অপেক্ষা করতে থাকেন।
এরপর ওই যাত্রী জানায়, তিনি থানার মসজিদে নামাজ আদায় করবেন। নামাজ শেষে রাজুকে একটি কাগজে স্বাক্ষর করতে বলেন এবং সেটি থানার ভেতরে মোটরসাইকেলে বসা আরেক ব্যক্তিকে দিতে বলেন। রাজু মোল্যা কিছুক্ষণ অপেক্ষার পর ভ্যান রাখার স্থানে ফিরে গিয়ে দেখেন—অটোভ্যানটি উধাও!
রাজু জানান, যাত্রীটি নিজেকে থানার তদন্ত কর্মকর্তার পরিচয়ে পরিচয় দিয়েছিলেন, ফলে তিনি কোনো সন্দেহ করেননি। পরে বুঝতে পারেন, এটি ছিল একটি সুচিন্তিত প্রতারণা ও চুরির ফাঁদ।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই থানার সিসিটিভি ফুটেজ যাচাই শুরু করা হয়েছে। আমরা চোরের পরিচয় শনাক্তে কাজ করছি। খুব শিগগিরই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।
ঘটনাটি থানার ভেতরে সংঘটিত হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন—যদি থানার ভেতরেই এমন চুরি ঘটে, তবে সাধারণ মানুষ কতটা নিরাপদ?
Masum / Masum
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ