লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৫ উদযাপন
লালমনিরহাটে “ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডিম দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সুলভ মূল্যে নিরাপদ ডিম বিক্রয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসন, জেলা প্রাণিসম্পদ দপ্তর, পোল্ট্রি এসোসিয়েশন ও এ্যানিমেল হেলথ এসোসিয়েশন লালমনিরহাটের আয়োজনে কালেক্টরেট মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বেলাল হোসেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শাহাদত হোসেন সুমা বিপিএম-বার, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সরোয়ার জামান, ভেটেরিনারি অফিসার মোঃ এনামুল হক, জেলা ট্রেইনিং অফিসার মোঃ মুহিব্বুর রহমান, জেলা পোল্ট্রি খামার মালিক সমিতির সভাপতি শেখ মোঃ মঞ্জুরুল আলম, সাধারণ সম্পাদক মোঃ ফারহান তানভীর উল্লাস এবং এনিমেল হেলথ মার্কেটিং এসোসিয়েশন লালমনিরহাটের সভাপতি মোঃ মুন্না প্রমুখ।
এ সময় জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খামারি, ব্যবসায়ী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৯টায় একটি বর্ণাঢ্য র্যালি কালেক্টরেট মাঠের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে সাধারণ মানুষের মাঝে সিদ্ধ ডিম বিতরণ ও সুলভ মূল্যে নিরাপদ ডিম বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হয়।
Masum / Masum
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন
নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১
আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি
জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত