ঢাকা বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

কসবা সীমান্তে ৮ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১০-১০-২০২৫ রাত ১০:৩

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী কসবা ও মঈনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৮ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও চশমা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

অদ্য ১০ অক্টোবর ২০২৫ তারিখ সকালে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর বিশেষ আভিযানিকদল বিশেষ তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী কসবা ও মঈনপুর এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি সদস্যরা বর্ণিত স্থান হতে প্রায় ০৮ কোটি টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় উন্নতমানের শাড়ি ও চশমা জব্দ করতে সক্ষম হয়।

 

এ ব্যাপারে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ পণ্য চোরাচালানসহ সকল ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বর্ণিত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

Masum / Masum

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান

প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা

কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১