ঢাকা বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

জাতীয় সম্পদ ইলিশ প্রজনন মৌসুমে রক্ষার দায়িত্ব আমাদের -- ড. আসাদুজ্জামান রিপন


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১১-১০-২০২৫ বিকাল ৬:৪২

প্রজনন মৌসুমে মা ইলিশ মাছ রক্ষায় বিএনপি'র ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে ব্যতিক্রমী এক কর্মসূচী পালিত হয়েছে আজ। ইলিশের উৎপাদন বাড়াতে দেশব্যাপী ২২ দিন ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। সেই কর্মসূচী সম্পর্কে জনসচেতনতা সৃস্টি করতে মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলায় দলীয় পতাকা নিয়ে নৌবহর নিয়ে পদ্মা নদীতে বর্নাঢ্য নৌ র‍্যালির আয়োজন করা হয়। নৌ র‍্যালিতে ২৫টি ট্রলার যোগে সহস্রাধিক নেতাকর্মী ব্যানার ফেস্টুন নিয়ে অংশ গ্রহন করেন। নৌ র‍্যালিটি যশলদিয়া, শিমুলিয়া ঘাট থেকে শুরু হয়ে লৌহজং বিএনপি কার্যালয়ের সন্নিকটে পদ্মাপাড়ে এসে শেষ হয়। নৌ র‍্যালি শেষে লৌহজং পদ্মাপাড়ে একটি মানববন্ধনের আয়োজন করা হয় এবং বিএনপি কার্যালয়ের পাশে একটি নাগরিক জমায়েত অনুষ্ঠিত হয়।

 

নাগরিক জমায়েতে বিএনপি'র ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেন, ইলিশ মাছ আমাদের জাতীয় সম্পদ। তাই জাতীয় এ মাছকে প্রজনন মৌসুমে রক্ষার দায়িত্বও আমাদের। বছরে এইসময়ে মাত্র ২২ দিন সময় দিলে একটি মা ইলিশ লক্ষ লক্ষ ডিম মিঠা পানিতে ছাড়ার সুযোগ পায়। পদ্মা পাড়ের মানুষ হিসেবে এ সময়ে মা ইলিশ রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। আমরা মানুষ হিসেবে যেমন একজন গর্ভবতী নারীকে সমাজে যেভাবে সবাই মিলে আগলে রাখি ঠিক সেভাবেই এই ২২ দিন মা ইলিশকে রক্ষা করতে হবে মনে করেন তিনি।

তিনি আরও বলেন, আগামীতে যদি দেশে র মানুষ আমাদের সরকার পরিচালনার দায়িত্ব দেন তাহলে ভবিষ্যতে আমাদের সরকারের পক্ষ থেকে ইলিশের উৎপাদন বাড়াতে সকল পদক্ষেপ নেবো। মানুষের পাতে ইলিশ মাছকে সহজলভ্য করবো এবং বিদেশে রপ্তানি করে অর্থনীতিকে শক্তিশালী করতে ভূমিকা নেবো।

Masum / Masum

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান

প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা

কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১