পটুয়াখালীতে র্যাবের গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে ২ বছরের শিশুসহ নিহত ২, আহত ২২
পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ফতুল্লা এলাকায় র্যাবের একটি গাড়ি ও যাত্রীবাহী ধানসিঁড়ি পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে দুই বছরের এক শিশু ও র্যাবের গাড়িচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২২ জন আহত হয়েছেন।
শনিবার (১১ অক্টোবর) সকাল ৮টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পক্ষিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, র্যাব-৮ এর একটি মিনি বাস বরিশাল থেকে কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিল। অন্যদিকে, কুয়াকাটা থেকে বরিশালগামী ধানসিঁড়ি ক্লাসিক পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসার সময় দুই গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বছরের শিশু ও র্যাবের গাড়িচালক নিহত হন এবং র্যাব সদস্যসহ অন্তত ২২ জন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, র্যাবের গাড়িতে প্রায় ৩০ জন সদস্য ছিলেন। সংঘর্ষের পর স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলাল উদ্দিন বলেন, “দুর্ঘটনাস্থল থেকে আমরা র্যাবের গাড়ি থেকে ১৩ জনকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করিয়েছি। সেখানে দুই বছরের একটি শিশু নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।”
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তামান্না রহমান বলেন, “দুর্ঘটনার পর আমাদের হাসপাতালে ২০ থেকে ২২ জন আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুই বছরের একটি শিশু ও গাড়িচালক নিহত হয়েছেন। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশালসহ অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে।”
Rp / Rp
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ