৫ দফা দাবিতে নড়াইলে জামায়াতের বিক্ষোভ ও স্বারকলিপি প্রদান
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিসহ ৫ দফা দাবি তুলে ধরে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখা।
রবিবার (১২ অক্টোবর) বেলা ১১টায় নড়াইল শহরের পুরাতন বাসটার্মিনালের মুক্তমঞ্চে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সারসহ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
সমাবেশে জেলা আমির আতাউর রহমান বাচ্চু বলেন, “জুলাই জাতীয় সনদের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অংশগ্রহণ মূলক নির্বাচনই দেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান দিতে পারে। জনগণের ভোটাধিকার নিশ্চিত এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সরকারকে দ্রুত নির্বাচনের তফসীল ঘোষণা করতে হবে।”
বক্তব্য শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জামায়াত নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে রওনা হন এবং পরে জেলা প্রশাসক বরাবর ৫ দফা দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেন।
৫ দফা প্রধান দাবিসমূহ ১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং উক্ত আদেশের ওপর গণভোট আয়োজন। ২. উভয় কক্ষে দুই সংসদে পিআর পদ্ধতি চালু করা। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪. বিগত ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫. স্বৈরচারী সরকারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
Rp / Rp
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
Link Copied