ঢাকা বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

শিবচরে নসিমন-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক গুরুতর আহত, ভারী যান চলাচলে ক্ষুব্ধ এলাকাবাসী


আব্দুল্লাহ আল ইসলাম, স্টাফ রিপোর্টার photo আব্দুল্লাহ আল ইসলাম, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১৩-১০-২০২৫ বিকাল ৫:৯
মাদারীপুরের শিবচরে পেঁয়াজবোঝাই নসিমন ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নসিমনচালক গুরুতরভাবে আহত হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে ঢাকা–ভাঙ্গা হাইওয়ের সার্ভিস রোডের দত্তপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, দত্তপাড়া দিক থেকে আসা একটি পেঁয়াজবোঝাই নসিমন সার্ভিস রোড ধরে হাইওয়ের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাকের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় নসিমনটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ট্রাকের নিচে পড়ে মারাত্মকভাবে আহত হন। স্থানীয় মোঃ মাসুদ মোল্লা জানান, “দুর্ঘটনার পর এলাকাবাসী দ্রুত নসিমনচালককে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তার অবস্থা আশঙ্কাজনক।” সংঘর্ষের পরপরই ট্রাকচালক ট্রাকটি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করে।
 
শিবচর হাইওয়ে থানার কর্মকর্তারা জানান, “দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া ট্রাকচালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে এলাকাবাসীর অভিযোগ, সার্ভিস রোড দিয়ে ভারী যানবাহনের চলাচল বেআইনি হলেও তা বন্ধে প্রশাসনের তেমন কোনো উদ্যোগ নেই। ফলে প্রায়ই এ রাস্তায় দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের দাবি, সার্ভিস রোডে ভারী যানবাহন চলাচল বন্ধে কঠোর নজরদারি ও নিয়মিত পুলিশি টহল নিশ্চিত করা না হলে এমন দুর্ঘটনা আরও বাড়বে।

Rp / Rp

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান

প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা

কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১