ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

চাঁদাবাজিকে ফুল দিয়ে বরণ করেছে একটি দল: এস এম জিলানী


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১০-২০২৫ বিকাল ৬:০
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, আমরা যাকে চাঁদাবাজির জন্য বহিষ্কার করেছি, একটি দল ফুল দিয়ে বরণ করে নিয়েছে। চাঁদাবাজির অভিযোগে পিরোজপুরের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আমরা বহিষ্কার করেছি। অথচ একটি দল তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিয়েছে। ওরা ধর্মের নামে রাজনীতি করছে, এ ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।
 
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে শরীয়তপুরের গোসাইরহাট সরকারি শামসুর রহমান কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
এস এম জিলানী আরও বলেন, তারা একদিকে বলে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। কিন্তু বিএনপি এখনো কোনো আসনে প্রার্থী ঘোষণা করেনি, অথচ তারাই ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে। তাদের মুখে এক, অন্তরে আরেক। পিআর মানে হচ্ছে— কোনো আসনে প্রার্থী থাকবে না, একটি দলের প্রতীকে ভোট হবে। কিন্তু তারা প্রতিটি আসনে নিজস্ব প্রার্থী নির্দিষ্ট করে দিয়েছে। এর মানে গভীর ষড়যন্ত্র চলছে, আমাদের সবাইকে এ থেকে সতর্ক থাকতে হবে।
 
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল মাদবরের সঞ্চালনায় কর্মী সম্মেলনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল রাড়ি সহ আরও অনেকে বক্তব্য রাখেন। এসময় জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত