ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

শিবচরে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ১৩-১০-২০২৫ রাত ১১:৩২

সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির অংশ হিসেবে মাদারীপুর জেলার শিবচর উপজেলায় ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে বিভিন্ন মাধ্যমে ও কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান। 

সোমবার (১৩ অক্টোবার) সকাল থেকে উপজেলার রিজিয়া বেগম মহিলা কলেজ,ড. নূরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজ ,শহীদ হোসেন উচ্চ বিদ্যালয়, কাকৈর উচ্চ বিদ্যালয়, শিরুয়াইল উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ক্লাসে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন।মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে এই কর্মবিরতি পালন করা হয়।

জানা যায় রবিবার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।পরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে এই অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবের উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা পাঠদান বন্ধ রাখে।এসময় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠােনর শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করে কলেজের মূল ফটকে মানববন্ধন করে।

ড.নুরুল আমীন কলেজের সহকারী অধ্যাপক এখলাছ উদ্দিন চুন্নু বলেন,‘দীর্ঘদিন ধরে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করছি। কিন্তু প্রতিবারই কেবল আশ্বাস পাই, বাস্তবায়ন হয় না। এবার আমরা আশ্বাস নয়, বাস্তব পদক্ষেপ চাই।

ড.নুরুল আমীন কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান বলেন, ‘রাজধানীতে আমাদের সহকর্মীদের ওপর পুলিশের হামলা অত্যন্ত দুঃখজনক ও অপমানজনক। শিক্ষক সমাজ এ ধরনের আচরণ মেনে নিতে পারে না। তাই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরাও ক্লাস বন্ধ রেখেছি।’

শিবচর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো: শহিদ হোসেন বলেন, শিবচরে কেউ কর্মবিরতি পালন করছে না।যদি কেউ করে থাকে তাহলে খোঁজ খবর নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"

Masum / Masum

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত