ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ঢাকা কলেজে হামলার প্রতিবাদে লালমনিরহাট সরকারি কলেজে শিক্ষকরা পালন করলেন কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ


জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট photo জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট
প্রকাশিত: ১৪-১০-২০২৫ দুপুর ১২:৩৬
ঢাকা কলেজের শিক্ষকদের ওপর হামলা ও টিচার্স লাউঞ্জে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে লালমনিরহাট সরকারি কলেজের শিক্ষকরা মঙ্গলবার (১৪ অক্টোবর) দিনব্যাপী কর্মবিরতি পালন করেন এবং কালো ব্যাজ ধারণ করেন।
 
অত্র কলেজের শিক্ষকরা শ্রেণিকক্ষ কার্যক্রম থেকে বিরত থেকে কলেজ প্রাঙ্গণে অবস্থান নেন। কর্মসূচির মাধ্যমে তারা শিক্ষক সমাজের নিরাপত্তা, শিক্ষা ক্যাডারের মর্যাদা রক্ষা এবং দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।
 
কলেজ প্রাঙ্গণে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর আবু সালেহ মো. মুসা, শিক্ষক পরিষদের সম্পাদক এবিএম ফেরদৌসসহ সকল শিক্ষক। বক্তারা বলেন, “ঢাকা কলেজের শিক্ষকদের ওপর ন্যক্কারজনক হামলা দেশের শিক্ষা অঙ্গনের জন্য কলঙ্কজনক। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।”
 
বক্তারা আরও বলেন, “শিক্ষক সমাজ দেশের আলোকবর্তিকা। শিক্ষকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।”

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা