ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ঢাকা- ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত মাদারীপুরের শিবচরের ২ ছাত্রদল নেতার বাড়িতে শোকের মাতম


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ১৪-১০-২০২৫ দুপুর ১:২৪
ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর নামক এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদারীপুরের শিবচর পৌরসভা ছাত্রদলের যুগ্ন আহব্বায়ক আহমেদ রোমান (৩২) ও পাঁচ্চর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী মুজিবুল হক দুর্জয়  (৩২) এর বাড়িতে বইছে শোকের মাতম। দুই বন্ধু মোটরসাইকেলযোগে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে সোমবার রাতে দক্ষিন কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর নামক স্থানে ট্রাক চাপায় নিহত হয়। ছাত্রদল নেতাদের মৃত্যুতে শিবচর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এক শোক বার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।
 
খোঁজ নিয়ে জানা যায়,ছাত্রদল নেতা দুই বন্ধু রোমান ও দূর্জয় সোমবার সকালে মোটরসাইকেল মেরামত করার উদ্দেশ্য ঢাকা যায়।মোটরসাইকেল মেরামত করে মোটরসাইকেলযোগে তারা শিবচর ফিরছিল। রাত আনুমানিক ১০ টার দিক মোটরসাইকেলটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দক্ষিন কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় একটি কাভার্ড ভ্যান পিছন থেকে তাদের চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়।খবর পেয়ে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে। দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌছলে আইনানুগ প্রক্রিয়া শেষে পুলিশ রাতেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।নিহতদের লাশ বাড়িতে পৌছলে শোকের মাতম শুরু হয়। নিহত রোমান মৃধাকান্দি গ্রামের তোতা মৃধার ছেলে ও নিহত দূর্জয় পাঁচ্চর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের শামসুল আলমের ছেলে।
 
শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ জানিয়েছেন, নিহত দুজন ছাত্রদল নেতা তার বন্ধু। তাদের মধ্যে আহমেদ রোমান শিবচর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং দুর্জয় পাঁচ্চর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী।নিহত রোমানের জানাজা মঙ্গলবার সকাল ১০ টায় তার নিজ বাড়ি নলগোড়ার মৃধাকান্দিতে সম্পন্ন হয়েছে এবং মুজিবুল হক দূর্জয় এর জানাজা বাদ জোহর বাহাদুরপুর পীর মঞ্জিলের মাঠে অনুষ্ঠিত হবে।
 

Rp / Rp

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত