লালমনিরহাটে র্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় র্যাব-১৩ এর পৃথক অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (১৩ অক্টোবর) রাতে কালীগঞ্জ থানার কাকিনা ইউনিয়নের ২নং ওয়ার্ডের জেলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিএসসি, রংপুরের একটি আভিযানিক দল কেয়া ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তায় চেকপোস্ট স্থাপন করে একটি ট্রাক তল্লাশি চালায়। এ সময় ট্রাকের কেবিনের ভেতর বিশেষ কায়দায় লুকানো ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ী— শ্রী সুজন চন্দ্র (৩৯), পিতা বিজেন চন্দ্র বর্মন, মাতা অমীক্ষা বালা, সাং হরবানী নগর এবং মো. লিটন মিয়া (৩৭), পিতা মৃত আব্দুর রশিদ প্রামানিক, মাতা মোসা. রোজিনা বেগম, সাং সেবক দাস, উভয়েই কালীগঞ্জ উপজেলার বাসিন্দা—কে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্র জানায়, জব্দকৃত ট্রাক ও মাদকসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
‘বাংলাদেশ আমার অহংকার’ স্লোগানকে সামনে রেখে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দেশের সর্বগ্রাসী মাদকবিরোধী অভিযানে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
Link Copied