ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে কালাইয়ে মানববন্ধন


জয়পুরহাট প্রতিনিধি photo জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১০-২০২৫ দুপুর ৪:৩৪

ঢাকার শিক্ষক-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে জয়পুরহাটের কালাইয়ে বেসরকারি সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা মহাসড়কে অবস্থান নিয়ে মানববন্ধন করেছে। গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে কালাই বাসস্ট্যান্ড চত্বরে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী ঐক্যজোট ব্যানারে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা জোটবদ্ধ হয়ে শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ রেখে মানববন্ধনে অংশগ্রহণ করেন। তাঁরা প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কমসূচী পালন করেন। 
শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচী চলাকালিন সময়ে শিক্ষককে লাঠিপেটা করা কেন হলো। দ্রুত তাদের দাবী মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং যারা শিক্ষকদের টিয়ারসেল নিক্ষেপ, লাঠিপেটা ও জলকামান ব্যবহার করে নির্যাতন করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। 
মানববন্ধন চলাকালিন সময়ে বক্তব্য রাখেন কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল ইসলাম, থুপসাড়া সেলিমিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মতিয়র রহমান, মোলামগাড়ীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেন, হাতিয়র কামিল মাদ্রাসার সহকারি অধ্যাপক শামীম রেজা, কালাই মহিলা বিএম কলেজের অধ্যক্ষ আব্দুল করিম প্রমুখ।   
হাতিয়র কামিল মাদ্রাসার আরবি বিভাগের সহকারি অধ্যাপক মাওলানা সেলিম রেজা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচীতে প্রশাসনের যারা আমাদের ওপর লাঠিচার্জ করেছেন, তারাও কোনো না কোনো শিক্ষকের কাছ থেকেই শিক্ষা অর্জন করেছেন। এখন মনে হচ্ছে আমাদেরই ছাত্ররাই আজ আমাদের ওপর নির্যাতন করছে। তিনি আরও বলেন, যারা শিক্ষকদের টিয়ারসেল নিক্ষেপ, লাঠিপেটা ও জলকামান ব্যবহার করে নির্যাতন করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। সেই সাথে দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে। শিক্ষকরা মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।

Rp / Rp

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত