ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

পুলিশ সদস্যদের পদোন্নতি শুধু দায়িত্বের বৃদ্ধি নয়, এটি সততা ও জনগণের সেবায় নিবেদিত অঙ্গীকার - পুলিশ সুপার রাঙ্গামাটি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-১০-২০২৫ রাত ১০:২০

রাঙ্গামাটিতে পুলিশের অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ এর ক্যাম্প প্রশিক্ষণ, প্যারেড ও সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ও বিভাগীয় পদোন্নতি পরীক্ষা বোর্ডের সভাপতি ড. এস এম ফরহাদ হোসেন।

 

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় রাঙ্গামাটি জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা-কর্মচারীগণের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ উপলক্ষে কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিরস্ত্র), এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র), কনস্টেবল হতে এটিএসআই, কনস্টেবল হতে নায়েক, নায়েক হতে এএসআই (সশস্ত্র) এবং এএসআই (সশস্ত্র) হতে এসআই (সশস্ত্র) পদে পদোন্নতি পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ, প্যারেড ও সাক্ষাৎকার পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব শেখ মো. সেলিম মহোদয়, রাঙ্গামাটি পার্বত্য জেলার সহকারী পুলিশ সুপার (এসএএফ) জনাব মোজাম্মেল হক মহোদয় এবং রাঙ্গামাটি জেলা পুলিশের সংরক্ষিত পুলিশ পরিদর্শক (আরআই) জনাব মো. ফোরকান শরীফ।

 

পরীক্ষা শেষে পুলিশ সুপার পরীক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করে বলেন, পুলিশ সদস্যদের পদোন্নতি শুধু দায়িত্বের বৃদ্ধি নয়, এটি সততা, শৃঙ্খলা ও জনগণের সেবায় আরও নিবেদিত হওয়ার অঙ্গীকার।

 

এ সময় পুলিশ সুপার পরীক্ষা বোর্ডের সদস্যবৃন্দকে সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের প্যারেড, টার্নআউট, ড্রিল কমান্ড পর্যবেক্ষণ, অস্ত্র বিষয়ক পরীক্ষা, ক্যাম্প পরিদর্শন ও সাক্ষাৎকার গ্রহণ করেন এবং বিধি মোতাবেক পরীক্ষার্থীদের মূল্যায়ন করেন।

Masum / Masum

লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়

সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা

বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার

ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন 

বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে

বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন 

কোম্পানীগঞ্জের দুই কিশোর কবিরহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত