দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার পাশের হারে ধস
দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার ধস নেমেছেএইচএসসি পরীক্ষায় পাসের হারে। পাশের হার কমেছে২০ দশমিক ৭ শতাংশ । কমেছে জিপিএ প্রাপ্তি। বেড়েছে না পাশ করা ( ফলাফল শূণ্য) কলেজের সংখ্যাও।
এবার এ বোর্ডে পাসের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ। ২০২৪ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ৫৬ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ২০ দশমিক ০৭ শতাংশ।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে এই ফলাফল নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী।
এবারে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৬০ জন। যা ২০২৪ সালে পেয়েছিল ১৪ হাজার ২৯৫ জন। অর্থাৎ জিপিএ-৫ কমেছে ৮ হাজার ৩৫ জন। জিপিএ-৫ ও পাসের হার দুটিই কমেছে।
বেড়েছে না পাশ করা ( ফলাফল শূণ্য) কলেজের সংখ্যাও। এবার এ বোর্ডে ৪৩ টি কলেজের কোন পরীক্ষার্থী পাশ করেনি। গতবার (১২০২৪ সাল) পাশ করেনি ২০টি কলেজ।
দিনাজপুর শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১ লাখ ৫৮ হাজার ৫১ জন। এরমধ্যে পাস করেছে ৬০ হাজার ৮৮২ জন। ছাত্রদের পাসের হার ৫২ দশমিক ৬৫ এবং ছাত্রী পাসের হার ৬১ দশমিক ৯২ শতাংশ।
এবারো এগিয়ে আছে ছাত্রীরা।
এবার বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ২৭ জন। এবার শতভাগ পাশ করা কলেজের সংখ্যাও কমেছে।শতভাগ পাশ করেছে ১১ টি কলেজ। গতবার ফশতভাগ পাশ করেছিল ১৫ টি কলেজ।
Masum / Masum
দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৮ বিদ্যালয়ে পাস করেনি কোনো শিক্ষার্থীই
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জাতি ধর্মের কোন ভেদাভেদ নাই - এমপি ফজলে হুদা
মোরেলগঞ্জে দুই প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের কে কারণ দর্শানোর নোটিশ
বাগেরহাটে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বাগেরহাটে হামিম পরিবহনের ধাক্কায় নিহত ১, আহত ৪
বাগেরহাটে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন
মাদক বিরোধী অভিযানে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকা হতে ৬৭ কেজি গাজা সহ ০১ জন মাদক কারবারি আটক এবং ০১ টি পিকআপ ভ্যান জব্দ করেছে র্যাব ৭ চট্টগ্রাম
হাওরে মাছের অভয়াশ্রম বাড়ানো হবে, ইজারা প্রথা তুলে দেওয়ার উদ্যোগ -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
শরীয়তপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণী ও ভাই-বোনকে গাছে বেঁধে নির্যাতন: গ্রেপ্তার ২
পানির নিচে ছিল লাভের আশা, বাজারে এসে মিলছে লোকসান
মহাদেবপুরে রাসায়নিক সারের অপব্যবহার রোধে উঠান বৈঠকের নির্দেশ দিলেন - এমপি ফজলে হুদা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু