পরিবেশ দূষণে বিশেষ অভিযানে জরিমানা ও সতর্কবার্তা
যানবাহন থেকে মানমাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নির্গমন, শব্দদূষণ এবং বায়ুদূষণ রোধে আজ পরিবেশ অধিদপ্তর রাজধানীর মোহাম্মদ এলাকায় নির্মাণ সামগ্রী উন্মুক্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখে বায়ুদূষণ ঘটানোর দায়ে পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহছিনা আকতার বানু এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এছাড়াও, আশপাশের এলাকায় তিনটি পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে।
ঢাকা মহানগরের শ্যামলী ও মিরপুর রোড এলাকায় কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ১২টি মামলায় মোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া কয়েকজন চালককে সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।
একই দিনে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে রামপুরা ব্রিজ ও শ্যামলী এলাকায় পরিচালিত শব্দদূষণ বিরোধী অভিযানে ৮টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ১২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। কয়েকটি যানবাহনের চালককেও সতর্ক করা হয়।
অন্যদিকে, বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুযায়ী সাভার এলাকায় পরিচালিত অভিযানে বায়ুদূষণের দায়ে ৫টি মামলায় মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং পার্শ্ববর্তী কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্কবার্তা প্রদান করা হয়।
উল্লেখ্য, পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং ২ জানুয়ারি থেকে ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত সারাদেশে মোট ৫৮৭টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ১ হাজার ৬১৩টি মামলায় ৬ কোটি ৯ লক্ষ ৯০ হাজার ৪শত টাকা জরিমানা আদায় করেছে। এ সময়ে ১২টি প্রতিষ্ঠান থেকে তিন ট্রাক সীসা/ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ, ১১টি অবৈধ কারখানা সিলগালা এবং ৪১টি কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এ ধরনের দূষণবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Masum / Masum
শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
ফুলবাড়ীতে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত
বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড
সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না
বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান
প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা
কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন