পূর্বাচলে ডিএমপির ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন ও ট্রাফিক ডিভিশনের পুলিশ ব্যারাক শুভ উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে বাংলাদেশ পুলিশের একটি বহুতল ভবনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের "ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন" ও "ট্রাফিক ডিভিশন" এর জন্য পুলিশ ব্যারাকের শুভ উদ্বোধন করেছেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি।
আজ শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সকাল ১১:০০ ঘটিকায় রাজধানীর পূর্বাচলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন ও ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যদের আবাসনের জন্য এই ব্যারাক শুভ উদ্বোধন করেন তিনি। ওই ভবনে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন এবং ট্রাফিক ডিভিশনের প্রায় ৭০০ জন পুলিশ সদস্যদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে ডিএমপির ফোর্সের আবাসনের অসুবিধা কিছুটা লাঘব হয়েছে।
উদ্বোধনের পর ডিএমপি কমিশনার পুলিশ সদস্যদের নতুন ব্যারাক সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় তিনি বলেন, এই ব্যারাকে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন ও ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা মানসম্মতভাবে থাকতে পারবেন যার ফলে জননিরাপত্তা নিশ্চিত করতে ও আইনশৃঙ্খলা রক্ষায় তাদের মনোবল চাঙা থাকবে।
তিনি আরও বলেন, আমাদের এই রাষ্টীয় সম্পদ যথাযথ রক্ষণাবেক্ষণ করতে হবে। একই সাথে জনগণের সেবায় নিয়োজিত পুলিশ অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ ও নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা (অতিরিক্ত আইজি), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জিললুর রহমানসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন।
Rp / Rp
শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
ফুলবাড়ীতে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত
বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড
সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না
বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান
প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা
কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন