ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

রিপন হত্যা মামলার আসামী কুমির রিপন গ্রেপ্তার


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১৮-১০-২০২৫ রাত ৯:৫৪

“বাংলাদেশ আমার অহংকার” এই ¯স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের দ্রæততম সময়ে গ্রেফতার করে আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। মহাপরিচালক র‌্যাব ফোর্সেস মহোদয়ের সুস্পষ্ট নির্দেশনা মোতাবেক র‌্যাব ব্যাটালিয়নসমূহ আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সর্বাত্মক অভিযান অব্যাহত রেখেছে।

 

রাজধানীর আদাবর থানার চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মোঃ রুবেল@কুমির রুবেল (২৮) কে অদ্য ১৮/১০/২০২৫ খ্রি. মাদারীপুর জেলার ডাসার থানা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করেছে র‌্যাব-২ ও র‌্যাব-৮।

এজাহার সূত্রে জানা যায়, আদাবর থানাধীন আদাবর ১০ বালুর মাঠ সংলগ্ম এলাকায় ভিকটিম রিপন (৩০) এর চায়ের দোকান ছিল এবং উক্ত বস্তি এলাকার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করত। এজাহারনামীয় আসামিসহ তাদের সহযোগীরা প্রায়ই ভিকটিমের চায়ের দোকানে বাকি টাকায় খাবার নিত এবং উক্ত বস্তিতে দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় ও সেবন করে আসছিল। ভিকটিম রিপন বস্তির ম্যানেজারের দায়িত্বে থাকায় বিবাদীদের মাদক বিক্রয় ও সেবন করতে নিষেধ করে এবং নগদ টাকায় খাবার খেতে বললে বিবাদীরা ভিকটিমের উপর ক্ষিপ্ত হয়। যাহার প্রেক্ষিতে ইং ১৬/০৯/২০২৫ খ্রি. ভোর অনুমান ৪.৩০ ঘটিকার সময় বিবাদীরা পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে ভিকটিমের বসত ঘরে অনাধিকার প্রবেশ করতঃ এলোপাথাড়ি কুপিয়ে ভিকটিম রিপন ও তার স্ত্রীকে গুরুত্বর জখম করে এবং পাশের ঘরে থাকা ভিকটিমের ছেলে চিৎকার করলে বিবাদীরা তাকেও আঘাত করিয়া হাড়ভাঙ্গা গুরুত্বর জখম করে দ্রæত ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরবর্তীতে তাদের চিৎকারে আশেপাশের স্থানীয় লোকজন এসে ভিকটিম রিপন হোসেনকে উদ্ধারপূর্বক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ইং ১৯/০৯/২০২৫ খ্রি. বিকাল অনুমান ৫.৪৫ ঘটিকায় ভিকটিম রিপন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে রাজধানীর আদাবর থানায় বিবাদীদের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা (মামলা নং- ১০, তারিখ- ১৭/০৯/২০২৫ ইং, ধারা- ১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/২০২/৪২৭/৩৮০/৫০৬/৩৪ পেনাল কোড ১৮৬০) দায়ের করেন। বর্ণিত ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব এ বিষয়ে আসামিদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল আসামী মোঃ রুবেল@কুমির রুবেল (২৮) কে অদ্য ১৮/১০/২০২৫ খ্রি. রাতে মাদারীপুর জেলার ডাসার থানা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে। আসামিকে গ্রেপ্তার পূর্বক প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষন করে অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

দেশ ও জনগণের জানমাল রক্ষার্থে এবং সন্ত্রাসীমূলক কার্যক্রম প্রতিরোধে র‌্যাবের এই অভিযান অব্যাহত থাকবে।

Masum / Masum

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না