ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

জয়পুরহাটে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন


জয়পুরহাট প্রতিনিধি photo জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১০-২০২৫ দুপুর ৪:১৮

বাড়িভাড়া সহ অন্যান্য দাবী মেনে নিয়ে তা অবিলম্বে প্রজ্ঞাপনের মাধ্যমে জারির দাবিতে ও আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি।
রবিবার দুপুর ১২টার দিকে শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।  ’বিপন্ন শিক্ষা বাঁচাতে এগিয়ে আসুন” এই শ্লোগানে জেলার তিন শতাধিক শিক্ষক-কর্মচারী এতে অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন, জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি এ বি এম মুছা, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক স¤পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, সংগঠনের সাধারণ স¤পাদক অধ্যক্ষ আব্দুল মোমিন মন্ডল, কোষাধ্যক্ষ অধ্যক্ষ আলী হাসান মুক্তা, সাংগঠনিক স¤পাদক বিদ্যুৎ বিশ্বাস, নির্বাহী সদস্য মেহনাজ পারভীন প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। শিক্ষকদের আজ পাঠদান দেওয়ার কথা, কিন্তু তারা রাজপথে নেমেছেন যৌক্তিক দাবির স্বার্থে। বক্তারা বলেন, আমরা ন্যায্য দাবি জানিয়ে রাজপথে নেমেছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ- আমাদের দাবি দ্রুত মেনে নিন।

Rp / Rp

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত