বাগেরহাটে জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠাতা আলতাফ হোসেন স্মরণে আলোচনা সভা
জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক মরহুমনমুহাম্মদ আলতাফ হোসেনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে জেলা শাখার আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার বাগেরহাট জেলা শাখার সভাপতি এম হেদায়েত হোসাইন লিটন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সৈয়দ শওকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন বাগেরহাট প্রেসক্লাবের প্রবিন সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসার মোশারেফ হুসাইন, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম, প্রেসক্লাবের সহ সভাপতি এস
এম রাজসহ জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্যন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মরহুম আলতাফ হোসেন ছিলেন আদর্শবান, নির্ভীক ও দেশপ্রেমিক সাংবাদিক। সত্য ও ন্যায়ের পক্ষে তিনি সারাজীবন কলম ধরেছেন এবং সাংবাদিক সমাজের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর প্রতিষ্ঠিত “জাতীয় সাংবাদিক সংস্থা” আজ দেশের প্রত্যন্ত অঞ্চলের সাংবাদিকদের একতার প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। পরিশেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সভার শেষে সংস্থার পক্ষ থেকে মরহুমের পরিবারকে শ্রদ্ধা জানানো হয় এবং তাঁর আদর্শ অনুসরণে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
Rp / Rp
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ
বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন
বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা
ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে
বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত