ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

হয় শাপলা দিতে হবে, না হলে আইনগত ব্যাখা দিতে হবে - জয়পুরহাটে সারজিস  আলম


জয়পুরহাট প্রতিনিধি photo জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২০-১০-২০২৫ বিকাল ৫:২

আগামী সংসদ নির্বাচনে তৃতীয় শক্তি হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এনসিপি সরকারি দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করবে, নয়তো শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করবে। আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হিসেবে রাজনীতি করতে আসিনি। 
গতকাল (২০ অক্টোবর) সোমবার দুপুরে জয়পুরহাট শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সম্মেলন কক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়পুরহাট জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শাপলা প্রতীক প্রসঙ্গে সারজিস আলম বলেন, শাপলা প্রতীক পেতে কোন আইনগত বাধা নেই, নির্বাচন কমিশন এনসিপির সাথে স্বেচ্ছাচারিতা করতে পারেনা। হয় শাপলা দিতে হবে, না হলে আইনগত ব্যাখা দিতে হবে। প্রয়োজনে আইনিভাবে লড়াই করবো, রাজনৈতিকভাবে রাজপথে লড়বো। 
এ সময় তিনি আরও বলেন, আগামী দুই মাসের মধ্যে জয়পুরহাট জেলা ও উপজেলার সব পর্যায়ের কমিটি গঠন শেষ করা হবে। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলকে আরও শক্তিশালী করার কাজ করছি। কোনো দলের সঙ্গে এনসিপির জোট করার সিদ্ধান্ত এখনো হয়নি।
এ সময় আরো বক্তব্য রাখেন, এনসিপি’র কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগের সাংগঠনিক স¤পাদক ইমরান ইমন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহাদী, জয়পুরহাট জেলা শাখার যুগ্ম সমন্বয়ক ওমর আলী বাবু প্রমুখ। সমন্বয় সভায় এনসিপি’র জয়পুরহাট জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Rp / Rp

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত