বিজিবির মহতী উদ্যোগ: রাঙামাটির দুর্গম প্রংজাং পাড়ায় স্কুলে বেঞ্চ, চেয়ার ও টেবিল প্রদান
বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক' বিজিবি মহাপরিচালকের এই নির্দেশনা বাস্তবায়নে বিজিবির মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম প্রংজাং পাড়ার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে একটি স্কুলে চেয়ার, টেবিল ও বেঞ্চ প্রদান করা হয়েছে।
অদ্য ২০ অক্টোবর ২০২৫ তারিখে বিজিবি'র রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)-এর অধীনস্থ রাইক্ষ্যংপুকুরপাড়া লগ বেস ক্যাম্প কমান্ডার রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নের দুর্গম প্রংজাং পাড়ায় স্থাপিত একটি বেসরকারি প্রাইমারি স্কুলে শিক্ষা সহায়ক সামগ্রী হিসেবে ০১টি চেয়ার, ০১টি টেবিল ও ২০টি বেঞ্চ প্রদান করেন। বিজিবির এই মহতী উদ্যোগের মাধ্যমে দুর্গম প্রংজাং পাড়ার শিশুরা নব উদ্যমে এবং আরও অনুকূল পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।
এ ব্যাপারে রুমা ব্যাটালিয়নের
অধিনায়ক লেঃ কর্নেল এ বি এম শাহ্ রেজা বলেন, বিজিবি দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের জীবনমান উন্নয়ন ও মানবিক সহায়তায় সর্বদাই পাশে রয়েছে। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সুসম্পর্ক, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। রুমা ব্যাটালিয়ন কর্তৃক এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
Rp / Rp
শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
ফুলবাড়ীতে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত
বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড
সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না
বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান
প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা
কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন