নড়াইলে পুলিশের অভিযানে চোরাই গরুসহ আটক -২
নড়াইলের লোহাগড়া উপজেলায় পিক-আপে গরু চুরি করে পালানোর সময় মো.রুবেল শেখ (৪০) ও মাসুদ রানা (৩৫) নামের দুইজন গরু চোরকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) ভোরে উপজেলার পৌরসভার কুন্দসী মোড় থেকে পিক-আপ এবং একটি গরুসহ তাদেরকে আটক করেন পুলিশ।
সোমবার (২০ অক্টোবর) রাত ৮ টার সময় লোহাগড়া থানার হলরুমে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম।
গ্রেফতারকৃত রুবেল শেখ লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের চর- মল্লিকপুর গ্রামের মিজানুর শেখের ছেলে ও মাসুদ রানা একই গ্রামের আসাদুজ্জামানের ছেলে।
ব্রিফিংয়ে ওসি মো.শরিফুল ইসলাম জানান, থানা পুলিশের রাত্রিকালীন টহল ডিউটি চলাকালীন সময় কুন্দসী মোড়ে একটি পিক-আপ গাড়ির গতি সন্দেহ হলে গাড়িটি থামাতে গেলে পুলিশের উপস্থিতী টের পেয়ে গাড়ির চালক দিক পরিবর্তন করে দ্রুত গাড়ি চালাতে থাকে। পুলিশ তার পিছু নিয়ে ধাওয়া করতে থাকে, ধাওয়া করতে করতে কালনা চর-করফা মাদ্রাসার সামনে গেলে গরুসহ গাড়িটিকে আটক করেন। এসময় অন্য আসামিরা পালিয়ে যায় এবং গাড়িতে থাকা দুই চোরকে আটক করেন। এবং ১ টি গরু যার আনুমানিক দাম ১ লাখ টাকা ও চোরাই কাজে ব্যবহৃত একটি পিক-আপ জব্দ করেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম বলেন , চোর চক্রের দুইজন চোরকে গরুসহ আটক করেছি বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে। জনসাধারণের জানমাল রক্ষায় আমরা সারাক্ষণ নিয়োজিত আছি।
Masum / Masum
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ