ফেনীর পরশুরামে লামিয়া নামে এক শিশুকে হত্যা, ঘটনায় মা ও সৎমা আটক
ফেনীর পরশুরামে উম্মে সালমা লামিয়া (৭) নামের এক শিশু কে হত্যা তার মা ও সৎমাকে আটক করেছে পুলিশ। ০৬ ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যার দিকে পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়। পরশুরাম থানার ওসি মো. শাহাদাত হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, দাম্পত্য কলহের জেরে এঘটনাটি ঘটে থাকতে পারে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জিজ্ঞাসা বাদের জন্য নিহতের মা ও সৎমাকে আটক করা হয়েছে।
এদিকে এ নির্মম হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন। তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে। আশা করি, দ্রুততম সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
প্রসঙ্গত, নিহত লামিয়ার বাবা নুরুন্নবী পরশুরাম পৌরসভার কলাবাগান এলাকার বাসিন্দা। তিনি একটি বেসরকারি সংস্থার ব্যবস্থাপকের গাড়ি চালক। বেশ কিছুদিন ধরে উপজেলার বাঁশপদুয়ার পশ্চিম পাড়া গ্রামে এয়ার আহাম্মদের বাসায় দ্বিতীয় স্ত্রী রেহানাকে নিয়ে থাকতেন তিনি। পুলিশের ধারণা, দাম্পত্য কলহের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে।
এলাকাবাসী জানান, মঙ্গলবার বেলা দেড়টার দিকে হেলমেট পরা দুই যুবক নুরুন্নবীর ভাড়া বাসায় গিয়ে নিজেদের পল্লী বিদ্যুতের লোক দাবি করে দরজা খুলতে বলেন। এ সময় তাঁর দুই শিশু দরজা খুলে দিলে ওই দুই যুবককে ঘরে ঢুকে লামিয়ার হাত-মুখ-পা বেঁধে ফেলেন।
এ সময় তার বড় বোন ফাতেমা আক্তার নিহা (১২) পাশের ঘরে ঢুকে দরজা আটকে দেয়। লামিয়াকে হত্যার পর দুই যুবক চলে গেলে নিহা দৌড়ে পাশের ঘরে গিয়ে আশ্রয় নেয়। নুরুন্নবীর সাবেক স্ত্রী এবং নিহত লামিয়ার মা আয়েশা আক্তার অভিযোগ করেন, নুরুন্নবীর সঙ্গে চার বছর আগে তাঁর বিচ্ছেদ হয়েছে। দ্বিতীয় স্ত্রীর লোকজন পরিকল্পিত ভাবে তাঁর সন্তানকে হত্যা করেছে। এই ঘটনায় তিনি নুরুন্নবীর দ্বিতীয় স্ত্রীকে দায়ী করেন। তবে নুরুন্নবীর অভিযোগ, তাঁর প্রথম স্ত্রী আয়েশা পরিকল্পিত ভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
Admin / Admin
বাগেরহাটে চাকুরী বহাল রাখার দাবি আউটসোর্সিং কর্মচারীদের সংবাদ সম্মেলন
কক্সবাজারে বিজিবি’র বিশেষ অভিযানে ১ লাখ পিস ইয়াবাসহ একজন আটক
মহাদেবপুরের ইঞ্জিঃ ফয়সাল আইটি ইটি'র নির্বাচনে শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক নির্বাচিত
খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক
বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর কর্মচারী ইউনিয়নের মানবন্ধন ও বিক্ষোভ মিছিল
বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান
ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক...
একই পরিবারের তিন বাংলাদেশীকে ইতালির রোমে নৃশংস ভাবে হত্যা..
বিশ্বকাপ উপলক্ষে বরগুনা জেলা কারাগারের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার শিরোপা
লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়
সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী