জয়পুরহাটে নিরাপদ সড়ক দিবস উদযাপিত
"মান স¤পন্ন হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও স¤পদের ক্ষতি" এই প্রতিপাদ্যে জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সচেতনতামূল আলোচনা সভা শেষে মোটরসাইকেল চালকদের মাঝে ২০টি মান সম্মত হেলমেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, বিআরটি এর পরিদর্শক রামকৃষ্ণ পোদ্দার, বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মেহদী খান, ট্রাফিক পুলিশ পরিদর্শক জামিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা জামাতের সহকারী সেক্রেটারি হাসিবুল ইসলাম, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু, নিরাপদ সড়ক চাই জেলার কমিটির সভাপতি নুর আলম, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি গোলাম মর্তুজা শিপলু সহ বিভিন্ন সরকারি-বেসরকারি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে সচেতনতামূলক কর্মসূচি উদযাপন করা হয়।
Rp / Rp
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ