ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

মরহুম ডাঃ সেরাজুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টে মোল্লা পাড়া চ্যাম্পিয়ন


শেরপুর জেলা প্রতিনিধি photo শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১০-২০২৫ বিকাল ৫:৫১
শেরপুরের শ্রীবরদীর কারারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুম ডাঃ সেরাজুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 
কারারপাড়া যুবসমাজ আয়োজিত ও ২৫ অক্টোবর বিকেলে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  শেরপুর-৩ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাহমুদুল হক রুবেল। হামিদুল হক শ্যামলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপম, শ্রীবরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলালসহ আরো অনেকে। 
তীব্রপ্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনাল খেলায় শেরপুর খোয়ারপাড় শাপলা চত্বর স্পোর্টিং ক্লাবকে ৩-২ গোলে পরাজিত করে মোল্লা পাড়া ইয়ং স্টার ক্লব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 
খোয়ারপাড় শাপলাচত্বর স্পোর্টিং ক্লাব প্রথমে মোল্লা পাড়া ইয়াং স্টার ক্লাবকে ১ গোল দিলেও পরে দুটি আত্মঘাতি গোলসহ ৩ গোল হজম করে বসে। পরে একটি গোল পরিশোধ করে খেলায় ফিরে আসে ক্লাবটি। কিন্তু এরইমধ্যে মোল্লা পাড়া ইয়াং স্টার ক্লাবের ইমরান অবৈধভাবে মারাত্মক ফাউল করায় লাল কার্ড খেয়ে বসে। এতে সতীর্থ খেলোয়াড় সীজার রেফারিকে মারপিট করলে দর্শকরা ও এলাকার লোকজন মাঠে ঢুকে পড়ে। এতে কিছুক্ষন খেলা বন্ধ থাকার পর আবারও খেলা শুরু হলেও শাপলা চত্বর স্পোর্টিং ক্লাব আর গোল পরিশোধ করতে পারেনি। এতে ৩-২ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় মোল্লা পাড়া ইয়াং স্টার ক্লাব। 
খেলায় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হক রুবেল বলেন, গ্রামে গঞ্জে এখন মাদক কারবারি, মোবাইল জুয়ায় ছেয়ে গেছে। বিগত ১৬ বছর সুষ্ঠু ক্রীড়া চর্চা ও বিনোদন না থাকায় যুবকরা বিপদগামী হয়ে পড়েছে। আমাদের যুবসমাজকে রক্ষা করতে হলে তাদেরকে খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। এধরনের উদ্যোগ নিতে হবে। 
খেলায় শক্তিশালী ১৬টি দল অংশ গ্রহণ করেছিল। 

Rp / Rp

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত