সিরাজগঞ্জে জলাবদ্ধাতায় অনাবাদি দেড় হাজার বিঘা জমি
সিরাজগঞ্জের রায়গঞ্জে জলাবদ্ধতায় দেড় হাজার আবাদি জমি এখন অনাবাদি হয়ে পড়েছে। সরেজমিনে দেখা যায়, উপজেলার চান্দাইকোনা মৌজার চান্দাইকোনা ইউনিয়নের ৬ গ্রামের আবাদি জমি এখন জলাবদ্ধার কারণে অনাবাদি হয়ে পড়ে আছে। গ্রামগুলো হলো, চান্দাইকোনা, সিমলা, কোদলা, গদাইপুর, ক্ষুদ্রদৌলতপুর ও কামালের চর।
ক্ষতিগ্রস্থ কৃষক ইসমাইল হোসেন, আসলাম আকন্দ, গোলাম রব্বানী ও আব্দুল মজিদ শেখ জানান, অল্প বৃষ্টিতে এখানে জলাবদ্ধতা দেখা দেয়। এ বছরে প্রচুর বৃষ্টিপাতের কারণে জমিগুলোতে পানি জমে থাকায় এ মৌসুমে আমন চাষাবাদ বন্ধ হয়ে গেছে। বিশেষ করে ৬ গ্রামের জমানো বৃষ্টির পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় এ জলাবদ্ধায় আরো বেড়ে গেছে। সিমলা গ্রামের বাসিন্দা শামিমুর রহমান খন্দকার জানান, জমি থেকে পানি নিষ্কাশনের জন্য যে পাইপের ব্যবস্থা ছিলো তা দিয়ে প্রয়োজনীয় পানি নিষ্কাশন হয়নি। যে করণে জলাবদ্ধতা দেখা দিয়েছে। তাই নদীতে পানি নিষ্কাশনের জন্য বড় ধরনের পাইপের ব্যবস্থা থাকলে এমন জলাবদ্ধতা দেখা দিবে না। পানি নিষ্কাশনের জন্য উপজেলা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।
এব্যাপারে চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান খান বলেন, কৃষি জমি চাষাবাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত গ্রহণের জন্য উপজেলা প্রশাসনকে জানানো হবে। যাতে করে জলাবদ্ধতা দূর হয়। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: হুমায়ন কবির জানান, দ্রুত প্রকল্প গ্রহণের মাধ্যমে কৃষি জমি থেকে জলাবদ্ধতা দূর করা হবে।
Rp / Rp
টাঙ্গাইলে অধ্যাপক ডা. মো.শাহ আলম উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে
ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুর রহমান জাহিদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
ফুলবাড়ীতে মৎস চাষীর লিজকৃত পুকুরের মাছ রাতের আধারে লুটপাটের অভিযোগ
বাগেরহাটে ইউনিয়ন নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ