নড়াইলে নড়াগাতী থানা কর্তৃক ১৫ পিস ইয়াবা সহ আটক ০২
মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ কিবরিয়া মোল্লা(৩৫) ও মোঃ জনি মোল্লা(২১) নামের ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ কিবরিয়া মোল্লা(৩৫) নড়াগাতী থানাধীন ডুমুরিয়া গ্রামের ফরিদ মোল্লার ছেলে ও মোঃ জনি মোল্লা(২১) একই গ্রামের ফিরোজ আলীর ছেলে।
গত ২৪ অক্টোবর'২৫ নড়াইল জেলার নড়াগাতী থনাধীন ০৯ নং বাঐসোনা ইউনিয়নের বাঐসোনা গ্রামের জনৈক রুবেলের মিনি পার্কের সামনে বাঐসোনা হতে যোগানিয়া পাকা রাস্তার উপর হতে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল নড়াগাতী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই(নিঃ) এফ. এম. তারেক, এএসআই(নিঃ) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ কিবরিয়া মোল্লা(৩৫) ও মোঃ জনি মোল্লা(২১) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১৫(পনের) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ রবিউল ইসলাম মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
Rp / Rp
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
Link Copied