দিনাজপুরে কৃষি প্রণোদনায় বিনা মূল্যে ৭৭৫ জন কৃষককে বীজ ও সার প্রদান
দিনাজপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের ৭৭৫ জন কৃষকের মাঝে রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজের বীজ ও সার বিনা মূল্যে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার সকালে উক্ত অনুষ্ঠানের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মো.রফিকুল ইসলাম।
দিনাজপুরে ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজের বীজ ও ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরণ করা হয়।
দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফজাল হোসেনের সভাপতিত্বে কৃষি প্রণোদনা কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী ভূমি কমিশনার বোরহান উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আখতার, কৃষি সম্প্রসারণ অফিসার সুরভী আক্তার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম প্রমূখ।
এ সময় দিনাজপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের ৭৭৫ জন কৃষকের মাঝে ২০ কেজি করে (বিএপি ও এমওপি সার) সার এবং ১ কেজি করে সরিষা বীজ উপহার দেয়া হয়।
Rp / Rp
দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৮ বিদ্যালয়ে পাস করেনি কোনো শিক্ষার্থীই
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জাতি ধর্মের কোন ভেদাভেদ নাই - এমপি ফজলে হুদা
মোরেলগঞ্জে দুই প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের কে কারণ দর্শানোর নোটিশ
বাগেরহাটে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বাগেরহাটে হামিম পরিবহনের ধাক্কায় নিহত ১, আহত ৪
বাগেরহাটে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন
মাদক বিরোধী অভিযানে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকা হতে ৬৭ কেজি গাজা সহ ০১ জন মাদক কারবারি আটক এবং ০১ টি পিকআপ ভ্যান জব্দ করেছে র্যাব ৭ চট্টগ্রাম
হাওরে মাছের অভয়াশ্রম বাড়ানো হবে, ইজারা প্রথা তুলে দেওয়ার উদ্যোগ -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
শরীয়তপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণী ও ভাই-বোনকে গাছে বেঁধে নির্যাতন: গ্রেপ্তার ২
পানির নিচে ছিল লাভের আশা, বাজারে এসে মিলছে লোকসান
মহাদেবপুরে রাসায়নিক সারের অপব্যবহার রোধে উঠান বৈঠকের নির্দেশ দিলেন - এমপি ফজলে হুদা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু
শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে মানবতার আলো ফাউন্ডেশনের পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি
Link Copied