ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাগেরহাটে জাতীয় সমবায় দিবস উদযাপ


বাগেরহাট জেলা প্রতিনিধি photo বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১-১১-২০২৫ বিকাল ৫:২২

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো বাগেরহাটে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়  চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়  প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে সমবায় বিভাগ আয়োজিত এক আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হলেন মোঃ মমিনুর রহমান।
আলোচনা সভায় সভাপতিত্বো করেন জেলা সমবায় কর্মকর্তা  মোঃ আনিসুর রহমান। 
এ সময় সমবায়দের মধ্যে বক্তৃতা করেন সমবায় কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান সাংবাদিক ইয়ামিন আলী, রংধনু সমবায় সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বুলু, শিক্ষক সমবায় সমিতির মোঃ হাসিবুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সমবায় ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠন সম্ভব।
বর্তমান অন্তর্বর্তী সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে বিভিন্ন নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটির শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সমবায় ভিত্তিক কার্যক্রমই দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Ahad Hossain / Ahad Hossain

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত

লক্ষীপুর থেকে সাতক্ষীরা -উন্নয়ন ও সাংগঠনিক দায়িত্বে বীথিকা বিনতে হোসাইন