ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের ডা: সফিকুল ইসলাম ড্যাবের কেন্দ্রীয় কমিটিতে সহ-দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের অভিনন্দন


জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি photo জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২-১১-২০২৫ দুপুর ৪:১৯
কুড়িগ্রামের কৃতি সন্তান  ডা: মোঃ সফিকুল ইসলাম  ড্যাবের কেন্দ্রীয় কমিটিতে সহ-দপ্তর সম্পাদক  পদে  নির্বাচিত হওয়ায়  বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাকে   অভিনন্দন জানানো হয়েছে  ।
ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে সহ-দপ্তর সম্পাদক   পদে  নির্বাচিত হয়েছেন কুড়িগ্রামের কৃতি সন্তান ডা: মোঃ সফিকুল ইসলাম । বর্তমানে তিনি ঢাকা পিজি হাসপাতালে কর্মরত আছেন ও মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে জনগণের সেবা করে যাচ্ছেন। প্রত্যক্ষ ভোটে সভাপতি, মহাসচিব নির্বাচিত হওয়ার আড়াই মাস পরে ২৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব। গত মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ড্যাবের ২৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন জানানো হয়েছে। গত ৯ অগাস্ট ড্যাবের সম্মেলনে সরাসরি ভোটে হারুন আল রশীদ সভাপতি এবং জহিরুল ইসলাম শাকিল মহাসচিব নির্বাচিত হন। পূর্ণাঙ্গ কমিটি ছাড়াও ৫৭ সদস্যের একটি উপদেষ্টা পরিষদও অনুমোদন দিয়েছে বিএনপি। পূর্ণাঙ্গ কমিটিতে একজন সিনিয়র সহসভাপতি, ৪৫ জন সহসভাপতি, একজন করে কোষাধ্যক্ষ ও সিনিয়র যুগ্ম মহাসচিব এবং ৩১জন যুগ্ম মহাসচিব রয়েছে। এছাড়া সাংগঠনিক-সহসাংগঠনিক, সম্পাদকীয় বিভিন্ন পদসহ সদস্য পদ মিলে সর্বমোট ২৭৬ জন চিকিৎসক কমিটিতে স্থান পেয়েছেন। ড্যাব এর প্রধান পৃষ্ঠপোষক আগামীর দেশনায়ক তারেক রহমানকে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ একটি সুন্দর কমিটি উপহার দেওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সেই সাথে কুড়িগ্রামের কৃতি সন্তান  ডা: মোঃ সফিকুল ইসলাম  ড্যাবের কেন্দ্রীয় কমিটিতে সহ-দপ্তর সম্পাদক  পদে  নির্বাচিত হওয়ায়  বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাকে   অভিনন্দন জানানো হয়েছে  ।

Rp / Rp

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা