ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মহাদেবপুরে দুই মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ৩-১১-২০২৫ দুপুর ১০:৩১

মহাদেবপুরে যুব উন্নয়ন অধিদপ্তর টেকাব ২ য় পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় দুই মাস ব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
 "প্রযুক্তি নির্ভর যুবশক্তি - বহু পাক্ষিক অংশীদারীত্বে অগ্রগতি "এই স্লোগানকে সামনে রেখে টেকনোলজি এম-পাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রভি লেন্সড রুরাল ইয়াং পিপলস অফ বাংলাদেশ (টেকাব ২ য় পর্যায় ) শীর্ষ প্রকল্পের আওতায় ভ্রাম্যমান আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে উপজেলা পর্যায়ে দুই মাস মেয়াদী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয় । ২ নভেম্বর রবিবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এই প্রশিক্ষণের আয়োজন করে। এ বিষয়ে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিস মোঃ আরিফুজ্জামান। এ সময় উপসহকারী কৃষি অফিসার আব্দুল মোমেন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রোগ্রামার শাহীন আরা রুমি ও উপজেলা যুব উন্নয়ন অফিসার নাজমা আক্তার । উল্লেখ্য যে, শিক্ষিত যুবক ও যুব মহিলা যাতে শুধু চাকরির পিছনে না ঘুরে , প্রযুক্তির সঠিক প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভর হতে পারে ,সে লক্ষ্যেই এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর সূত্রে জানা গেছে । সূত্র আরো জানায় মোট ৪০ জন প্রশিক্ষণার্থী ৪ টি ব্যাচে ভাগ হয়ে প্রতিটি ব্যাচ , প্রতিদিন ২ ঘন্টা করে নভেম্বর এবং ডিসেম্বর মাস প্রশিক্ষণ গ্রহণ করবেন।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা