ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও গনমিছিল অনুষ্ঠিত


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ৮-১১-২০২৫ বিকাল ৭:৩৬

শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও গন মিছিল অনুষ্ঠিত মোঃসরোয়ার হোসেন মিঠু শিবচর উপজেলা প্রতিনিধিঃ মাদারীপুর জেলার শিবচর উপজেলায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারন সম্পাদক আবুল বাসার সিদ্দিকীর নেতৃত্বে একটি বিশাল র‍্যালি ও গন মিছিল অনুষ্ঠিত হয়েছে।। এ সময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির,পৌরসভা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার (৮নভেম্বর) বিকেলে শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদারীপুর-১ শিবচর আসনের মনোনয়ন প্রত্যাশী আবুল বাসার সিদ্দিকীর আয়োজনে একটি র‍্যালি ও গন মিছিল কলেজ মোড় থেকে শুরু হয়ে শিবচর পৌরসভার সামনে গিয়ে র‍্যালিটি শেষ করেন।পরবর্তীতে সেখানেই তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালি ও গন মিছিল শেষে আবুল বাসার সিদ্দিকী বলেন"আমি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেছি।ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে আমি একাধিক মামলা খেয়েছি,দীর্ঘদিন জেলখানায় ছিলাম।আওয়ামী সরকারের সময় আমার বাবার মৃত্যুর সময় আমি জন্মদাতা পিতার জানাযার নামাযেও অংশ নিতে পারিনি।আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল যদি আমাকে যোগ্য মনে করে নমিনেশন দেয় তাহলে আমি দলের সম্মান রাখতে বিজয় অর্জনের জন্য চেষ্টা করবো।দলের সিদ্ধান্তকেই আমি সর্বাধিক প্রাধান্য দেবো। এ সময় বক্তারা বলেন"ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ সৃষ্টি না হলে আমরা গণতন্ত্র ফিরে পেতাম না।দেশে একদলীয় শাসনব্যবস্থা সৃষ্টি হতো। ৭ নভেম্বর সৃষ্টি হওয়ার কারনে বাংলাদেশে সকল দল রাজনীতি করার সুযোগ পাচ্ছে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবচর পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান আব্দুল্লাহ,শিবচর উপজেলা যুবদলের আহব্বায়ক প্রার্থী মুহিন বেপারী,ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি নুরুল আমিন আল আমিন,ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাহাত মল্লিক,ছাত্রনেতা মেহেদী হাসান,ফোরহাদ মোল্লা সহ বিএনপি,যুবদল,ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Masum / Masum

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত